TRENDING:

দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদ, বিজেপির ডাকা বনধে সুনসান বলরামপুর

Last Updated:

বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে বনধ ডাকা হল পুরুলিয়ার বলরামপুরে ৷ বনধের জেরে আজ সকাল থেকেই সুনসান গোটা এলাকা ৷ চলছে না যানবাহন ৷ বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুরুলিয়া: বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে বনধ ডাকা হল পুরুলিয়ার বলরামপুরে ৷ বনধের জেরে আজ সকাল থেকেই সুনসান গোটা এলাকা ৷ চলছে না যানবাহন ৷ বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট ৷
advertisement

গতকাল সকালে নিখোঁজ বিজেপি কর্মীর দেহ উদ্ধারের পর থেকেই থমথমে বলরামপুর ৷ মঙ্গলবার রাত থেকে নিখোঁজ থাকার পর বুধবার সকালে এলাকার একটি গাছ থেকে উদ্ধার হয় ১৮ বছরের তরুণ কর্মী ত্রিলোচন মাহাতোর দেহ ৷ মৃতদেহের জামায় লেখা হুমকি বার্তা এবং দেহের পাশ থেকে কাগজে লেখা একটি হুমকি নোটও উদ্ধার হয় ৷ সেখানে লেখা ছিল, ‘‘এমনটা ঘটল কারণ ১৮ বছর বয়সে বিজেপি-র হয়ে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য ৷ ভোটের সময় থেকেই তোকে মারার চেষ্টা করছিলাম আমরা ৷ আজ তুই শেষ ৷’’

advertisement

Photo Courtesy: Amit Shah/ Twitter Handle

বিজেপির অভিযোগ, ভোটে ভাল ফল করতে না পারার রোষেই বিজেপি কর্মীকে নৃসংশভাবে খুন করেছে তৃণমূল ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ৷ এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছে তৃণমূল ৷

advertisement

আরও পড়ুন: ‘‘ সন্ত্রাসে কমিউনিস্ট জমানাকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল ’’, বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারে ট্যুইটে আক্রমণ অমিতের

সেরা ভিডিও

আরও দেখুন
পটাশপুরে অ্যাকশনে পুলিশ-প্রশাসন-আবগারি দফতর! নষ্ট করা হল বিঘার পর বিঘা পোস্ত জমি
আরও দেখুন

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ রাজ্যের শাসক দলকে আক্রমণ করে এদিন তিনি টুইট করেন, ‘‘ সন্ত্রাসে কমিউনিস্ট জমানাকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল ৷ রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি ত্রিলোচন মাহাতোর পরিবারের পাশে বিজেপি ৷ এই ক্ষতিতে বিজেপি শোকাহত ৷ ত্রিলোচনের আত্মত্যাগ বৃথা যাবে না ৷ মতাদর্শে আলাদা, তাই খুন করা হল ত্রিলোচনকে ৷ ’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদ, বিজেপির ডাকা বনধে সুনসান বলরামপুর