TRENDING:

Hooghly News: জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে পা ভাঙলেন বিধায়ক ! শোরগোল চুঁচুড়ায় !

Last Updated:

Hooghly News: জনসংযোগে বেরিয়ে ড্রেনে পরে গেলেন বিধায়ক! পায়ে চিড় ধরল। মাঝ পথে জনসংযোগ বন্ধ করে ছুটতে হল ডাক্তারের কাছে। এমনই ঘটনায় শোরগোল তৈরি হয়েছে হুগলির চুঁচুড়া এলাকায়। বিধায়ক অসিত মজুমদার জনসংযোগে বেরিয়ে ছিলেন সেই সময় ঘটে এই দুর্ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: জনসংযোগে বেরিয়ে ড্রেনে পরে গেলেন বিধায়ক! পায়ে চিড় ধরল। মাঝ পথে জনসংযোগ বন্ধ করে ছুটতে হল ডাক্তারের কাছে। এমনই ঘটনায় শোরগোল তৈরি হয়েছে হুগলির চুঁচুড়া এলাকায়। বিধায়ক অসিত মজুমদার জনসংযোগে বেরিয়ে ছিলেন সেই সময় ঘটে এই দুর্ঘটনা।
advertisement

আরও পড়ুনঃ ‘কেন্দ্র ছুটি বাতিল করে কিন্তু আমরা…’ ২৫ ডিসেম্বর নিয়ে বড় ঘোষণা মমতার! বড়দিনে গাড়ি চলাচলে বড় বদল

স্থানীয় সূত্রে খবর, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল কলাবাজার এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ একটি ড্রেনের স্লাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের। তাকে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষী ও দলের কর্মিরা। এরপর কিছুটা জনসংযোগ চালানোর চেষ্টা করেন কিন্তু পা ফুলে যাওয়া ব্যাথা হওয়ায় মাঝ পথে জনসংযোগ বন্ধ করে চিকিৎসকের কাছে যেতে হয় তাকে। ব্যান্ডেলে অর্থপেডিক সার্জেন সাগ্নিক মুখার্জিকে দেখান। এক্স রে করিয়ে চিকিৎসক জানান চিড় ধরেছে বা পায়ে। এক মাস রেস্ট নিতেও বলেন।

advertisement

View More

বিধায়ক বলেন, অবৈধ জলের সংযোগ রয়েছে দেবানন্দপুর এলাকায়। দশটা জল চুরির কেস রয়েছে, দুটো পাম্প ধরেছি।মানুষ জড়ো হয়েছে জল পাচ্ছি না বলে তাদের অভাব অভিযোগ শুনছিলাম। হঠাৎ একটা ড্রেনের উপর থাকা স্লাব ভেঙে পরে যাই। চিকিৎসক বলেছেন চিড় ধরেছে। এক মাস রেস্ট নিতে। কিন্তু নানা কর্মসূচি রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খুদের প্রতিভা দেখে চোখ কপালে উঠবে, মেডেলের বন্যা বইয়ে দিচ্ছে ১০ বছরের মেয়ে
আরও দেখুন

রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে পা ভাঙলেন বিধায়ক ! শোরগোল চুঁচুড়ায় !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল