TRENDING:

Bangla News: ভিখারিনী মৃত! ঘুপচি ঘরে ঢুকে এলাকাবাসী যা দেখল, এ তো সাম্রাজ্য পুরো! চমকে উঠল ভগবানগোলা

Last Updated:

Bangla News: একের পর এক ব্যাগ উদ্ধার। রবিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয় ভগবানগোলার বেলিয়াচকপাড়া এলাকায়। কী রয়েছে ব্যাগে জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ভিক্ষাবৃত্তি করা এক বৃদ্ধা মহিলার মৃত্যুর পর ঘরের মধ্যে থেকে উদ্ধার হল লক্ষ টাকা! যা দেখে চক্ষু ছানাবড়া এলাকাবাসীর।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

এক দরিদ্র বৃদ্ধার মৃত্যুর পর তাঁর বাড়ি থেকে উদ্ধার হল ২ লক্ষ ২৩ হাজার ৪১৪ টাকা। রবিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয় ভগবানগোলার বেলিয়াচকপাড়া এলাকায়।

আরও পড়ুন: ‘প্রতিবার কেক কেটে প্রিয় নতুন গুড়ের পায়েস খেত’, জন্মদিনে যন্ত্রণা-কান্না আরজি করে নির্যাতিতার বাবা-মা’র

জানা যায়, গতকাল অসেনুর বেওয়া নামে এক বৃদ্ধার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। এরপর রবিবার ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে গ্রামবাসীরা দেখতে পান, তাঁর বাড়িতে প্রচুর টাকা পয়সা রয়েছে। এই ঘটনায় রীতিমতো অবাক হয়ে যায় এলাকাবাসী। পরে তাঁরা গুণে দেখে ওই বৃদ্ধার বাড়িতে খুচরো পয়সা-সহ মোট ২৪ হাজার ৮০০ টাকা রয়েছে। এবং ৫০০, ২০০, ১০০-সহ মোট টাকার পরিমাণ ২ লক্ষ ২৩ হাজার ৪১৪ টাকা।

advertisement

আরও পড়ুন: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা, ‘মাধ্যমিক’ শব্দের অর্থ কী জানেন? রইল ৪ অপশন, বলতে পারলে আপনি জিনিয়াস

জানা যায়, অসেনুর বেওয়ার চার ছেলেমেয়ে থাকলেও, তাঁকে কেউ দেখাশোনা করত না। তাঁর সঙ্গে একই বাড়িতে থাকত না। অসেনুর বেওয়া মূলত ভিক্ষা করে জীবন ধারণ করত। তবে তাঁর মৃত্যুর পর রবিবার সকালে ভিড় জমান ছেলেমেয়েরা। আর তখনই নগদ অর্থ গুনতে গিয়ে উদ্ধার হয় এই লক্ষ টাকা। যা নিয়ে রীতিমতো হৈ চৈ পড়ে যায় এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

প্রণব বন্দ্যোপাধ্যায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ভিখারিনী মৃত! ঘুপচি ঘরে ঢুকে এলাকাবাসী যা দেখল, এ তো সাম্রাজ্য পুরো! চমকে উঠল ভগবানগোলা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল