TRENDING:

ডিভিসি তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভের মুখে বাবুল

Last Updated:

তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সু্প্রিয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সু্প্রিয় ৷ ডিভিসি তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাবুলকে কালো পতাকা দেখাল তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকেরা ৷
advertisement

সোমবার অন্ডালে দুর্গাপুর স্টিল তাপবিদ্যুত কেন্দ্রে বিকেল চারটে নাগাদ পরিদর্শন করতে আসেন বাবুল ৷ আসার সময় তাপবিদ্যুত কেন্দ্রের গেটের সামনে ২ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস । গো-ব্যাক বাবুল পোষ্টার ও শ্লোগানের সঙ্গে সঙ্গে কালো পতাকাও দেখানো হয় বাবুল সুপ্রিয়কে ।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

প্রথমে বাবুল তাপবিদ্যুত কেন্দ্রে ঢুকতে না পারলেও ১৫ মিনিট পরে ফিরে আসেন । তখন পুলিশ ও সিআইএসএফ প্রহরায় তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করেন । প্রায় দেড় ঘন্টা দুর্গাপুর স্টিল তাপবিদ্যুত কেন্দ্রে ছিলেন বাবুল । এদিন অন্ডাল মোড়ে একটি বিজেপির মিছিল পৌঁছালে তৃণমূল সমর্থকেরা তাদের হেনস্থা করে বলে অভিযোগ, যদিও পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডিভিসি তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভের মুখে বাবুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল