TRENDING:

Anubrata Mondal bail: ভাষা সমস্যায় জামিন পেলেন অনুব্রত? আদালতের নির্দেশে সামনে এল অবাক করা কারণ

Last Updated:

শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত গরু পাচার মামলায় জামিন দিয়েছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে৷ আজ আদালতের লিখিত নির্দেশ অনুব্রত মণ্ডলের আইনজীবীদের হাতে এসেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রমাণের অভাব, সওয়াল যুক্তির মারপ্যাঁচও নয়৷ অনুব্রত মণ্ডলের জামিনের মূল কারণ হিসেবে উঠে আসছে ভাষা সমস্যা! শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত গরু পাচার মামলায় জামিন দিয়েছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে৷ আজ আদালতের লিখিত নির্দেশ অনুব্রত মণ্ডলের আইনজীবীদের হাতে এসেছে৷ সেই নির্দেশিকাতেই ভাষা সমস্যার কথা উল্লেখ করেছেন বিচারক৷ আর এখানেই ইডি-র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে৷
সোমবার জেল থেকে ছাড়া পাবেন অনুব্রত মণ্ডল৷
সোমবার জেল থেকে ছাড়া পাবেন অনুব্রত মণ্ডল৷
advertisement

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ২০২২ সালের অগাস্ট মাসে প্রথম গ্রেফতার করে সিবিআই৷ এর পর তৃণমূল নেতাকে একই মামলায় হেফাজতে নিয়েছিল ইডি৷ সিবিআই মামলায় আগেই জামিন পেয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ শুক্রবার ইডি-র দায়ের করা মামলাতেও অনুব্রতর জামিন মঞ্জুর করে আদালত৷

কিন্তু কোন ভিত্তিতে জামিন পেলেন অনুব্রত? আদালতের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, গরু পাচার মামলার সাক্ষীরা ইডি-র কাছে বাংলায় বয়ান দিয়েছিলেন৷ কিন্তু দীর্ঘদিন সময় পেয়েও ইডি নাকি সাক্ষীদের সেই বয়ান বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারেনি৷ ইংরেজিতে নথি না থাকায় বিচারও শুরু করা যায়নি৷

advertisement

এমন কি, এই অনুবাদ করার জন্য আদালতের থেকে সময় চেয়েছিলেন ইডি-র হয়ে সওয়াল করা বিশেষ সরকারি কৌঁসুলি৷ তার পরেও সাক্ষীদের বয়ানের ইংরেজি তর্জমা করে উঠতে পারেনি ইডি৷

আরও পড়ুন: সয়াবিন থেকে সর্ষে, ভোজ্য তেলের দামে আগুন! এক লিটারেই কতটা বাড়ল দাম?

ইডি মামলায় এক বছর আগেও জামিনের আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল৷ কিন্তু ২০২৩ সালের মে মাসের সেই জামিনের আবেদন খারিজ হয়। তার পরে গত এক বছরেও ইডি-র মামলায় বিচার শুরু হয়নি। বিচার শুরু হলেও তাতে লাগবে অনেক সময়। আর সেই কারণেই কার্যত জামিন মঞ্জুর হল অনুব্রত মণ্ডলের। আর এখানেই ইডি-র ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে৷ অনুব্রতকে জামিনের নির্দেশ দিতে গিয়ে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেরও উল্লেখ করেছেন বিচারক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

তবে জামিন পেলেও শনিবার তিহাড় জেল থেকে মুক্তি পাননি অনুব্রত মণ্ডল৷ তবে আদালতের নির্দেশ মতো তাঁর জামিনের জন্য এ দিন দশ লক্ষ টাকার বেল বন্ড সহ অন্যান্য নথি জমা দেন অনুব্রতর আইনজীবীরা৷ যদিও আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় এ দিন জেল থেকে মুক্তি পাননি তৃণমূল নেতা৷ আগামিকাল রবিবার হওয়ায় সোমবারই জেল থেকে ছাড়া পাবেন অনুব্রত মণ্ডল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal bail: ভাষা সমস্যায় জামিন পেলেন অনুব্রত? আদালতের নির্দেশে সামনে এল অবাক করা কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল