TRENDING:

Anti Rabies Vaccine: বারাসাত মেডিক্যাল কলেজে নেই অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন! কুকুর, বিড়ালে কামড়ালে এবার কোথায় যাবেন? দেখে নিন বিজ্ঞপ্তি

Last Updated:

North 24 Parganas News: ভ্যাকসিনের ঘাটতি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। কুকুর, বিড়ালে কামড়ানো রোগীদের ভ্যাকসিন পেতে যেতে হবে এই হাসপাতালে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বারাসাত মেডিক্যাল কলেজে হাসপাতালেই এবার ভ্যাকসিনের ঘাটতি! ফলে চরম ভোগান্তির শিকার জেলার রোগীরা। জানা গিয়েছে, বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের প্রবেশদ্বারে সাঁটানো এক পোস্টার ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।
advertisement

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পোস্টারে লেখা হয়েছে, কুকুর, বিড়ালের কামড়ানোর ভ্যাকসিন হাসপাতালে নেই, এই সংক্রান্ত সমস্যায় বেলেঘাটা আইডিতে যেতে হবে। যা দেখে রীতিমত ক্ষোভে ফেটে পড়েছেন জেলার বিস্তীর্ণ এলাকার চিকিৎসা পরিষেবা নিতে আসা মানুষজন। সাধারণ মানুষের অভিযোগ, মেডিক্যাল কলেজ হওয়ার পরও এমন জরুরি ও প্রাণরক্ষাকারী ভ্যাকসিন কেন হাসপাতালে অমিল! তা বুঝে উঠতে পারছেন না কেউই।

advertisement

আরও পড়ুন: মরেও নেই শান্তি! মরার উপরে খাঁড়ার ঘা দফায় দফায় লোডশেডিংয়ে সমস্যায় শ্মশানযাত্রীরা

কুকুর বা বিড়ালের কামড়ের ঘটনা হামেশাই ঘটে উত্তর ২৪ পরগনার নানা জায়গায় এবং সেই পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন একান্ত প্রয়োজন। অথচ হাসপাতালের মূল ফটকেই যখন লিখে দেওয়া হয়েছে ভ্যাকসিন নেই, তখন রোগী ও তার পরিবারদের এই সংক্রান্ত চিকিৎসা পরিষেবা নিতে এসে পড়তে হচ্ছে চরম হয়রানিতে। যদিও এ প্রসঙ্গে বারাসাত মেডিক্যাল কলেজের অতিরিক্ত সুপার ডা: সুব্রত মন্ডল জানান, এই সমস্যা শুধু বারাসাত হাসপাতালে নয়, রাজ্যের বেশ কিছু হাসপাতালেই র‍্যাবিস ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে। বেশ কিছুদিন ধরেই এই পরিস্থিতি চলছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, ফলে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তিনি আরও জানান, আপাতত কুকুর, বিড়াল কামড়ানো রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে রেফার করা হচ্ছে, যাতে তাদের সেখানে গিয়ে চিকিৎসা পেতে কোন সমস্যা না হয়। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, খুব শীঘ্রই হাসপাতালগুলিতে এই ভ্যাকসিনের জোগান স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে ভ্যাকসিনের অভাবে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে বলেই মত চিকিৎসক মহলের একাংশের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

Rudra Narayan Roy

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anti Rabies Vaccine: বারাসাত মেডিক্যাল কলেজে নেই অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন! কুকুর, বিড়ালে কামড়ালে এবার কোথায় যাবেন? দেখে নিন বিজ্ঞপ্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল