TRENDING:

Cyclone Dana viral news: দানার 'ছোবলের' রাতে দোকানে চকচক করছে ওটা কী? দেখেই ঘুম উড়ে গেল বাসিন্দাদের

Last Updated:

Cyclone Dana: গতকাল রাতের অন্ধকারে নদিয়ার শান্তিপুর শহরের একটি দোকানে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক এক বিষধর কালাচ সাপ, যা নিয়ে দোকান মালিক এবং এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: এলাকাবাসীর সচেতনতায় বন দফতরের তৎপরতায় দোকানের মধ্য থেকে উদ্ধার বিষধর কালাচ সাপ। বৃহস্পতিবার রাতের অন্ধকারে নদিয়ার শান্তিপুর শহরের একটি দোকানে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক এক বিষধর কালাচ সাপ, যা নিয়ে দোকান মালিক এবং এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত বন দফতরে খবর দিলে, বন দফতরের একটি দল এসে সাপটিকে উদ্ধার করে।
advertisement

আরও পড়ুন: দুর্বল হলেও এখনও ভয়ঙ্কর দানা! কলকাতা-সহ বহু জেলায় বৃষ্টির তাণ্ডবের ইঙ্গিত, রেহাই কবে?

বন দফতরের কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে ধরেন এবং পরে সাপটি বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে নিয়ে যান। সাপটি উদ্ধার করার পর এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাপটি অত্যন্ত বিষধর ছিল এবং দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বড় বিপদ হতে পারত। এই ঘটনার পর বন দফতরেরপ্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

advertisement

আরও পড়ুন: দানার আতঙ্কের মধ্যেই ফের ট্রেন দুর্ঘটনা! লাইন থেকে ছিটকে গেল দুটি কামরা, থমকে গেল বন্দে ভারত

View More

উদ্ধার হওয়া বিষধর কালাচ সাপ

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

উল্লেখ্য কালাচ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে পাওয়া অত্যন্ত বিষধর প্রজাতির একটি সাপ। বিশেষজ্ঞদের থেকে জানা যায়, এই সাপে নিউরোটক্সিন বিষে থাকে। এই সাপ কামড়ালে সেই ব্যক্তিকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানো আবশ্যিক।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Dana viral news: দানার 'ছোবলের' রাতে দোকানে চকচক করছে ওটা কী? দেখেই ঘুম উড়ে গেল বাসিন্দাদের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল