TRENDING:

মোদির পরে মমতার সঙ্গে একান্ত বৈঠকে বসবেন হাসিনা

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রনে শুক্রবার দু’দিনের সফরে বাংলা সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রনে শুক্রবার দু’দিনের সফরে বাংলা সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ দু’দিনের সফরের মাঝেই আগামী শনিবার কলকাতায় আসছেন শেখ হাসিনা ৷ শনিবার সন্ধ্যেতে কলকাতায় দু’জনে একান্তে বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর ৷
advertisement

সম্প্রতি বাংলাদেশের নির্বাচন ৷ সেই নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের ৷ মুখ্যমন্ত্রীর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিক হয়েছিল শেখ হাসিনার বৈঠক হবে ৷ কিন্তু তারপরেই ঠিক হয় নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরই বাংলাদেশ যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও একান্তে বৈঠক করবেন হাসিনা ৷

advertisement

এছাড়াও তিস্তা জলবন্টন চুক্তি বাংলাদেশের নির্বাচনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ৷ ভারত বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক আরও মজবুত করতে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ ৷ দু’দেশের মধ্যে সড়ক দিয়ে যে নয়া যাতায়াত ব্যবস্থার ভাবনাচিন্তা চলছে ৷ মায়ানমার পর্যন্ত এই সড়কটি তৈরি করা হবে ৷ সেটিও এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে চলেছে বলে সূত্রের খবর ৷ এই বৈঠকের জেরে দুই দেশের রাজনৈতিক সহাবস্থান যে ভাল হতে চলেছে তা বলাই বাহুল্য ৷ পাশাপাশি, ডোকলাম সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে চিনের সাম্প্রতিক আগ্রাসন নীতির সামনে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সম্পর্ক আরও উন্নতি করতে হবে ৷ তা হাসিনা-মমতা দু’জনের কাছেই স্পষ্ট ৷ তাই এই একান্তে বৈঠকের পরে একে অপরের পাশে থাকার বিষয়টি আরও স্পষ্ট হতে পারে এই বৈঠক থেকেই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

২৫ মে দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন শেখ হাসিনা ৷ শুক্রবার বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলাদেশ ভবনের ভিতরে থাকবে গ্রন্থাগার। মূল বিষয় রবীন্দ্রনাথ ও বাংলাদেশ। কবিগুরুর বাংলাদেশে গিয়ে লেখা গান নিয়ে বই থাকবে গ্রন্থাগারে।  এছাড়াও বাংলাদেশে গিয়ে রবীন্দ্রনাথ যে ছবিগুলি এঁকেছেন তাও থাকবে। বিশ্বকবির সঙ্গেই কাজি নজরুলের লেখা কবিতার বইও গ্রন্থাগারে রাখা থাকবে। রবীন্দ্র-নজরুল নিয়ে গবেষণারত ছাত্র-ছাত্রীরা গ্রন্থাগার থেকে বিশেষ সুবিধা পাবেন।  ভাষা দিবসের শহিদদের স্মরণে ভবনের ভিতরে শহিদ মিনার করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মোদির পরে মমতার সঙ্গে একান্ত বৈঠকে বসবেন হাসিনা