TRENDING:

ভারতের প্রবীণতম মহিলা এভারেস্ট জয়ী কাশ্মীরের সঙ্গীতা

Last Updated:

ভারতের প্রবীণতম মহিলা এভারেস্ট জয়ী কাশ্মীরের সঙ্গীতা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নেপাল: ৫৩ বছর বয়সে এভারেস্ট জয় করলেন কাশ্মীরের বাসিন্দা সঙ্গীতা সিন্ধি বহেল। ইনিই ভারতের  প্রবীণতম মহিলা এভারেস্ট জয়ী। ১৯৮৫ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগীতাতেও অংশ নিয়েছিলেন সঙ্গীতা। কাজ করেছেন একাধিক সিনেমা, বিজ্ঞাপনে। শনিবার সকালে সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে পা রাখলেন সঙ্গীতা। আজই বেস ক্যাম্পে ফিরবেন তিনি।
advertisement

পর্বতারোহণ সঙ্গীতার নেশা। একাধারে তিনি যেমন একজন দায়িত্ববান মা, স্ত্রী, ব্যবসায়ী, তেমনি একজন পাহাড় প্রেমিক! ৪৬ বছর বয়সে আফ্রিকার ১৬০০০ ফিট উচ্চতার মাউন্ট কিলিমাঞ্জারো ক্লাইম্ব করেন। এছাড়াও ক্লাইম্ব করেছেন ইয়োরোপের মাউন্ট এলব্রুস (১৮৫০০ ফিট উচ্চতা), অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনসন (১৬০০০ফিট উচ্চতা), দক্ষিণ আমেরিকার মাউন্ট অ্যাকনকাগোয়া (২২৮৪৭ ফিট উচ্চতা)। তাঁর জীবনের ফিলোসফি- '' বয়স কোনও প্রতিবন্ধকতা নয়! , নিজের স্বপ্ন পূরনের লক্ষ্যে দৃড়তা, একাগ্রতার সঙ্গে পরিশ্রম করুন।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বছরের বেশিরভাগ সময় ফাঁকা, হঠাৎই ভিড়! নববর্ষেই জমে ওঠে এই ব্যবসা—কিসের এত চাহিদা?
আরও দেখুন

আরও পড়ুন-কর্ণাটক ভোট শেষ, মোদি-শাহ জুটির পরবর্তী পদক্ষেপ অপারেশন তেলেঙ্গনা

বাংলা খবর/ খবর/দেশ/
ভারতের প্রবীণতম মহিলা এভারেস্ট জয়ী কাশ্মীরের সঙ্গীতা