TRENDING:

ফের টাকার দামের রেকর্ড পতন, কড়া চ্যালেঞ্জের মুখে আমি ও আপনি!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ক্রমশই খারাপ হচ্ছে পরিস্থিতি । গতকালই বিশ্ববাজারে সর্বকালীন পতন হয়েছিল ভারতীয় মুদ্রার । কিন্তু আজ বাজার খুলতেই আরও একবার ঐতিহাসিক পতন হল টাকার ।
advertisement

গতকাল এক ডলার সাপেক্ষে টাকার দর দাঁড়িয়েছিল ৭০.৮২তে । চলতি বছরেই সেটাই ছিল সর্বকালীন রেকর্ড । কিন্তু আজ সেই মূল্য গিয়ে ঠেকেছে ৭০.৯৬ তে। সকাল ৯টা বেজে ৮ মিনিটেই এই পতন হয় টাকার। এই হ্রাসের হার প্রায় ০.৩১ শতাংশ । আজই প্রথম দফার জিডিপি রিপোর্ট পেশ করবে সরকার, তার মধ্যে টাকার পতন হওয়ার স্বভাবতই বাড়ছে সমস্যা । অর্থনীতিবিদদের মতে এই অঙ্কটা ৭১ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও আছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

একদিকে কমছে টাকার দাম, অন্যদিকে চড়ছে পেট্রোপণ্যের দাম । গতকালই রেকর্ড দাম হয়েছিল ডিজেলের । আজও দিল্লিতে বেড়েছে পেট্রোলের দাম । আন্তর্জাতিক বাজারে ক্রমশ বাড়ছে ডলারের দাম, এদিকে জ্বালানি সরবরাহ করতেই প্রচুর ডলার গুনতে হচ্ছে দিল্লিকে । সবমিলিয়ে অবস্থা এখন রীতিমত আশঙ্কাজনক ।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের টাকার দামের রেকর্ড পতন, কড়া চ্যালেঞ্জের মুখে আমি ও আপনি!