TRENDING:

এই মানুষটির জন্য ‘নকল জন্মদিন’ সেলিব্রেট করলেন রুক্মিণী মৈত্র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রয়েছে গোলাপি রংয়ের প্রিন্সেস ডল কেক ৷ গোটা ঘরটা সেজে উঠেছে গোলাপি রংয়ের বেলুনে ৷ হাজির গোটা পরিবার ৷ খুশির আমেজ ৷ ‘বার্থ ডে’পার্টি বা জন্মদিনের অনুষ্ঠান বলতে যা বোঝায়, তেমনটাই ৷ সমস্তটাই রয়েছে, শুধুমাত্র ‘জন্মদিন’টাই নকল ৷ কী ব্যাপারটা গুলিয়ে গেল ?
advertisement

গুলিয়ে যাওয়ারই কথা ৷ ‘নকল জন্মদিন’ তেমনটা আবার হয় নাকি ? হ্যাঁ হয়, বিলকুল হয় ৷ আর তেমনটাই করে দেখালেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র ৷ না কোনও ছবির প্লট নয় ৷ বাস্তবেই নিজের সবচেয়ে প্রিয় মানুষটার জন্য ‘নকল জন্মদিন’সেলিব্রেট করলেন নায়িকা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

আর রুক্মিনীর সেই প্রিয় মানুষটি হলেন তাঁর ভাইঝি আমাইরা ৷ রুক্মিণীর দাদার মেয়েকে আমাইরাকে নিজের মেয়ে বলতেই ভালোবাসেন অভিনেত্রী ৷ আর তাঁর জন্যই ‘নকল জন্মদিন’ পালন করল মৈত্র পরিবার ৷ অবশ্য এই কান্ডটি ঘটানোর পিছনে মূল কাণ্ডারী হলেন ছোট্ট আমাইরা ৷ ওই পুঁচকেই একপ্রকার সবাইকে বাধ্য করেছিল তাঁর ‘মিছি মিছি’জন্মদিন পালন করার জন্য ৷ আর সেই জন্মদিন সেলিব্রেশনের ছবিই নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করছেন রুক্মিণী নিজেই ৷ ছবির নীচে অভিনেত্রীর ক্যাপশন,‘‘যখন সে বলে তাঁর মিছি মিছি জন্মদিন ৷ আর সত্যিই  গোটা পরিবারকে বার্থ ডে পার্টি করার জন্য রাজি করে ফেলে ৷ এটা একমাত্র আমাইরার পক্ষেই সম্ভব ৷ এই শিশু হল রানি ৷’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
এই মানুষটির জন্য ‘নকল জন্মদিন’ সেলিব্রেট করলেন রুক্মিণী মৈত্র