TRENDING:

দলে বড় পদের লোভ দেখিয়ে সহবাস, দিল্লি থেকে বাংলার BJP-RSS নেতা

Last Updated:

অভিযোগকারিনী একজন বিজেপি কর্মী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পদের লোভ দেখিয়ে দিনের পর দিন সহবাস ৷ এমনই অভিযোগ উঠল জাতীয় স্তরের বিজেপি নেতা তথা আরএসএস প্রচারক অমলেন্দু চট্টোপাধ্যায় বিরুদ্ধে ৷ অভিযোগকারিনী একজন বিজেপি কর্মী ৷ এদিন এই অভিযোগের ভিত্তিতে রাজধানী থেকে গ্রেফতার করা হয় রাজ্য বিজেপি-র প্রাক্তন সাধারণ সম্পাদক অমলেন্দু চট্টোপাধ্যায়কে ৷ অভিযোগের তালিকা এখানেই শেষ নয়, বিজেপি নেতা শিবপ্রকাশ, বিদ্যুৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ওই বিজেপি কর্মী ৷
advertisement

বেহালা থানায় ডায়েরি করে এক মহিলা বিজেপি কর্মী অভিযোগ করেন, দিনের পর দিন প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন বিজেপি নেতা তথা আরএসএস প্রচারক অমলেন্দু চট্টোপাধ্যায় ৷ শুধু তাই নয়, বিভিন্ন সময়ে বিজেপিতে উচ্চ পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে গেরুয়া শিবিরের শীর্ষ নেতাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনেও বার বার বাধ্য করেছেন বলে অভিযোগ ৷

advertisement

আরও পড়ুন 

কেন ডিওডরেন্ট থেকে আগুন লাগে ? কী থাকে এর মধ্যে ?

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

ওই মহিলা বিজেপি কর্মীর সঙ্গে অমলেন্দুর পরিচয় ২০১৬ সাল থেকে ৷ কলকাতায় দিনের পর দিন তার সঙ্গে রাত্রিবাস করা ছাড়াও কলকাতার বাইরেও নিজের সঙ্গে তাঁকে নিয়ে যেতেন অমলেন্দু চট্টোপাধ্যায় ৷ নির্যাতিতার আরও অভিযোগ, সিঁথিতে সিঁদুর পরালেও সামাজিক স্বীকৃতি দেননি অভিযুক্ত আরএসএস নেতা ৷ একের পর এক অভিযোগ পেয়ে এদিন দিল্লির করোলবাগ থেকে RSS নেতা অমলেন্দু চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
দলে বড় পদের লোভ দেখিয়ে সহবাস, দিল্লি থেকে বাংলার BJP-RSS নেতা