TRENDING:

জ্যান্ত কুকুরের ওপর ঢালা হল পিচ, তৈরি হল রাস্তা

Last Updated:

পিচ ঢেলে রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু সেই কাজ করতে গিয়ে এক জীবন্ত কুকুরকে নির্বিচারে মরতে হল৷ শুধু মরা বললে কম বলা হয়, জ্যান্ত কুকুরকে একপ্রকার বলি দেওয়া হল গরম পিচের আস্তরণে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগ্রা: পিচ ঢেলে রাস্তা তৈরি হচ্ছে৷ কিন্তু সেই কাজ করতে গিয়ে এক জীবন্ত কুকুরকে নির্বিচারে মরতে হল৷ শুধু মরা বললে কম বলা হয়, জ্যান্ত কুকুরকে একপ্রকার বলি দেওয়া হল গরম পিচের আস্তরণে৷ স্থানীয়দের অভিযোগ রাস্তা তৈরির সময় কুকুরের মরণ চিৎকার শুনেছিল রাস্তা সারাইয়ের কর্মীরা৷ কিন্তু তারা সেই চিৎকার অবজ্ঞা করেই পিচ ঢেলে রাস্তার কাজ এগোতে থাকে৷ যখন রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়, তখন কুকুরটি রাস্তার ওপরই শুয়েছিল৷ তাকে সরানোর কোন উদ্যোগই নেয়নি কর্মীরা ৷
advertisement

আরও পড়ুন মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

তবে কর্মীদের দাবি রাতের অন্ধকারে কাজ চলায়, তারা বুঝতেই পারেনি কুকুরের উপস্থিতি৷ ফুটন্ত গরম পিচ পড়ছিল কুকুরটির গায়ে, যন্ত্রণায় চিৎকার ও ছটফট করছিল সারমেয়টি ৷ কিন্তু কীভাবে তা উপেক্ষা করতে পারল কর্মীরা, প্রশ্ন করছেন সমাজকর্মী গোবিন্দ পরাশর ৷ তিনি নিজে ঘটনা প্রত্যক্ষ করেছেন বলে দাবি৷ বিতর্কিত ঘটনাটি ঘটছে আগ্রার ফতেহবাদে রাস্তা তৈরির সময়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
জ্যান্ত কুকুরের ওপর ঢালা হল পিচ, তৈরি হল রাস্তা