TRENDING:

রাম নারায়ণ রাম, শ্রীশ্রী বালক ব্রহ্মচারীর এই মন্ত্রেই মিশে আছে জীবনের সব সুখ

Last Updated:

রাম নারায়ণ রাম এই অমোঘ মন্ত্রে জীবনের সব কষ্ট যেন লাঘব হয়ে থাকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শ্রীশ্রী ঠাকুর বালক ব্রহ্মচারীর জীবনের এক মহান দর্শন ৷ মস্তিষ্ক শীতল ও হৃদয়কে উষ্ণ করে ৷ রাম নারায়ণ রাম এই অমোঘ মন্ত্রে জীবনের সব কষ্ট যেন লাঘব হয়ে থাকে ৷ এই মহান মন্ত্রেই লুকিয়ে রয়েছে বাঁচার রসদ ৷ আসলে এই রাম নারায়ণ রাম শ্রী চৈতন্যদেবকে প্রণাম জানানো এক মন্ত্র ৷
advertisement

আরও পড়ুন : সারদা মায়ের এই ছবি রাখা উচিৎ ঠিক এখানে, কোনও দিনও অভাব হবেনা সংসারে

তিনি ভক্তদের বলেছেন জীবনের লক্ষই ভালবাবে বাঁচা, আনন্দে বাঁচা ৷ মানুষকে আনন্দে বাঁচার রাস্তা দেখাতেই আবির্ভাব হয়েছিলেন স্বয়ং বালক ব্রহ্মচারী ৷ ৯ নভেম্বর ১৯২০ সালে ( ১৩২৭ বঙ্গাব্দের ২৩ কার্তিক) ঢাকার বিক্রমপুরে জন্মেছিলেন ৷ তাঁর আসল নাম বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় তাঁকে শ্রীশ্রী ঠাকুর বালক ব্রহ্মচারীতে পরিণত করেছিল ৷

advertisement

আরও পড়ুন :  এই ছবি বাড়ির বাইরে প্রতিষ্ঠা করা উচিৎ, কাটবে বাধা, আসবে সুখ-সম্পত্তি

শ্রী চৈতন্য মহাপ্রভুর মা শচীদেবী এবং শ্রীশ্রী বালক ব্রহ্মচারী একই পরিবারের ৷ শ্রীশ্রী ঠাকুর এক আলাদা সত্তা নিয়েই পৃথিবীতে এসেছিলেন ৷ তাঁর মানবপ্রেম, ধ্রমীয় উদারতা, সততা ছোটবেলা থেকেই জাগ্রত ৷ সমাজের সর্ব বর্ণ নির্বিশেষে সব মানুষ তাঁর মহান আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন ৷ মানুষের জন্য জীবন উৎসর্গ করার কথাই বারবার বলে এসেছেন ৷ মানবপ্রেমে জীবন রাঙানোর কথাই তিনি বারবার বলে এসেছেন ৷ তা প্রমাণ করেছেন জীবন দিয়ে ৷

advertisement

আরও পড়ুন :  মা কালীর আরাধনা এই ফুল ছাড়া একদমই হয়না, জেনে নিন আপনিও . . .

তাঁর ভক্তের সংখ্যা অগণিত সবাইকে যোগ্যতর হওয়ার পরামর্শ দিতেন তিনি ৷ শুধু তিনি বলেই শেষ করতেন না দৃষ্টান্ত প্রতিষ্ঠায় তা করেও দেখাতেন ৷ বেদে ও উপনিষদে অপার জ্ঞানের অধিকারী ছিলেন তিনি ৷ দেশ, ধর্ম, পৃথিবী, মানুষ সবই এক, এক বৃহৎ পৃথিবীর অংশ ৷

advertisement

আরও পড়ুন :  শনিবার এই নিয়ম মেনে চলুন, শনিদেবের রোষের মুখে পড়তে হবেনা . . .

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও কীর্তন, কখনও ভক্তিগীতি...! গানের সুরেই উন্নয়নের সুর মিলাচ্ছেন অদিতি মুন্সি, তৃণমূল প্রার্থী যেন ঘরের মেয়ে!
আরও দেখুন

১৯৪৭ সালে দেশ ভাগের সময়ে বাংলাদেশ থেকে তিনি এসেছিলেন পশ্চিমবঙ্গে ৷ মানুষকে জীবনে বাঁচার সঠিক দিশা দিয়েছিলেন তিনি ৷ আমাদের ঘুমিয়ে থাকা আধ্যাত্ম চেতনাকে জাগ্রত করেছিলেন ৷ মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন ৷ তাঁকে ঘিরেই জীবনের যাবতীয় চাওয়া পাওয়া মেলেছে পাখনা, রাম নারায়ণ রাম ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
রাম নারায়ণ রাম, শ্রীশ্রী বালক ব্রহ্মচারীর এই মন্ত্রেই মিশে আছে জীবনের সব সুখ