কী ভাবে মৃত্যু, খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। এদিন দুপুরে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবক বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফেরেনি। সন্ধ্যে গড়াতে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর শুরু করে। এরপর শুক্রবার গঙ্গারামপুরের চাম্পাতলী এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি সে আত্মহত্যা করতে পারে না এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে।
advertisement
ইতিমধ্যেই মৃতের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং এই ঘটনার জন্য মৃতের পরিবারের তরফে অভিযুক্তর তালিকায় কেউ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 08, 2025 8:44 PM IST






