জানা গিয়েছে, ৬ মাস আগে সিকিম থেকে নিখোঁজ হন পাশাং ডোবা শেরপা নামে এক মহিলা। সিকিম পুলিশের কাছে তাঁর পরিবার অভিযোগও জানায়। অবশেষে এদিন সিকিম পুলিশ ওই মহিলার ছেলেকে সঙ্গে নিয়ে দেবীডাঙার বাড়িতে পৌঁছন।
advertisement
বন্ধ ঘরের দরজা খুলতেই বেডরুম থেকে কঙ্কালসার দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশও। কঙ্কাল উত্তরবঙ্গ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষা করা হবে। ঘটনার তদন্ত করছে সিকিম ও প্রধাননগর থানার পুলিশ। কীভাবে মৃত্যু? তা নিয়ে সংশয়ে পুলিশ। শিলিগুড়ি পুলিশের এক কর্তা জানান, ডিএনএ পরীক্ষার পরই কার মৃতদেহ, তা পরিষ্কার হবে। কবে এবং কী ভাবে মহিলার মৃত্যু হয়েছিল জানা যাবে তাও।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 27, 2025 8:37 AM IST
