TRENDING:

অনলাইন প্রতারণার শিকার সাংসদ, ২৪ ঘণ্টার মধ্যে কিনারা পুলিশের, গ্রেফতার কুরিয়ার সংস্থার কর্মী

Last Updated:

বিজেপি সাংসদ খগেন মুর্মুর চুরি যাওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুর চুরি যাওয়া মোবাইল উদ্ধার। গ্রেফতার করা হয়েছে কুরিয়ার সংস্থার এক কর্মীকে। অনলাইনে একটি ফোনের অর্ডার দিয়েছিলেন তিনি। কিন্তু ফোনের বাক্সে পান মার্বেলের টুকরো।
advertisement

বিজেপি সাংসদ খগেন মুর্মুর চুরি যাওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ। মোবাইল খারাপ হয়ে যাওয়ায় অনলাইনে মোবাইল অর্ডার দিয়েছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার নতুন মোবাইলের বাক্স খুলে সেখানে মার্বেলের টুকরো পান তিনি। অভিযোগ জানান ইংরেজবাজার থানায়। পরে মোবাইল ডেলিভারি দেওয়া কুরিয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করে পুলিশ। খোঁজ নেওয়া হয়, ডেলিভারি বয় কে ছিল? মোহন হালদারকে ফোন করে পুলিশ। ভয় পেয়ে ফোন কেটে দেয় সে। পরে নম্বর ট্র্যাক করে মাধবনগরের বাড়ি থেকে মোহন হালদারকে গ্রেফতার করে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
আরও দেখুন

হাতে মার্বেলের টুকরোর বদলে নতুন মোবাইল। যেন হাঁফ ছেড়ে বাঁচলেন উত্তর মালদহের বিজেপি সাংসদ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অনলাইন প্রতারণার শিকার সাংসদ, ২৪ ঘণ্টার মধ্যে কিনারা পুলিশের, গ্রেফতার কুরিয়ার সংস্থার কর্মী