এই পর্যন্ত শুনলে চমক না লাগলেও এরপরের ঘটনা নিঃসন্দেহে চমকপ্রদ। জানা যায়, কন্যা সন্তান প্রসবের ৩৫ মিনিটের মাথায় লেবার রুম থেকে বেরিয়েই মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষায় বসেন ওই পরীক্ষার্থী।
Check: পশ্চিমবঙ্গ মাধ্যমিক 10 তম ফলাফল 2023
advertisement
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিযেছে, ওই পরীক্ষার্থীর নাম নার্গিস পারভিন( ১৭) । বাড়ি গাজোল থানার রামনগরের কুতুবপুর এলাকায়। পুখুরিয়া থানার সম্বলপুর অঞ্চল হাইস্কুলের ছাত্রী নার্গিস। সুলতানগঞ্জ হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিল সে। মঙ্গলবার হঠাৎ সকাল থেকে প্রসব যন্ত্রণা ওঠে। সকাল ছ’টা নাগাদ ভর্তি করা হয় হাতিমারী গ্রামীণ হাসপাতালে। এরপর পরীক্ষার ৩৫ মিনিট আগে কন্যা সন্তান প্রসব করেন নার্গিস। এরপরেই পরীক্ষায় বসেন ওই মাধ্যমিক পরীক্ষার্থী
advertisement
গোপাল সুত্রধর
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2023 5:51 PM IST
