TRENDING:

Jalpaiguri News: ধান ভাঙতে গিয়ে সর্বনাশ! মেশিনে থেকে আগুন লেগে পুড়ে ছাই সবকিছু

Last Updated:

ধান ভাঙার মেশিন থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের চরকডাঙি এলাকার স্থানীয় এক কৃষকের চাষের জমির ধান ভাঙার সময়ই দুর্ঘটনাটি ঘটে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
জলপাইগুড়ি: ধান‌ ভাঙার মেশিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল লক্ষ টাকার ধান ও খড়। মাথায় হাত অসহায় কৃষকের। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
খড়ের গাদায় আগুন
খড়ের গাদায় আগুন
advertisement

আরও পড়ুন: গরু উদ্ধারে ডাক পড়ল দমকলের! রাস্তায় সে কী কাণ্ড

মঙ্গলবার সকালে ধান ভাঙার মেশিন থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের চরকডাঙি এলাকার স্থানীয় এক কৃষকের চাষের জমির ধান ভাঙার সময়ই দুর্ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খড়ের গাদা এবং ধানের স্তূপে আগুন ছড়িয়ে পড়তেই কালো‌ ধোঁয়ায়‌ ঢেকে‌ যায়‌ গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। আসে‌ কোতোয়ালি থানার পুলিশ। দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, ধান‌ ভাঙার মেশিনে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ধান ভাঙার কাজ চলছিল। ওই সময় মেশিন থেকে হঠাৎ আগুনের ফুলকি বেরোতে শুরু করে, তারপর‌ই চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই ঘটনায় সংশ্লিষ্ট কৃষকের সব ধান পুড়ে গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাতের অন্ধকারে দরজায় টোকা, ঝাড়গ্রামের রেশ এবার বাঁকুড়ায়! চোরের গুজবে কাঁপছে এলাকা
আরও দেখুন

সুরজিৎ দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ধান ভাঙতে গিয়ে সর্বনাশ! মেশিনে থেকে আগুন লেগে পুড়ে ছাই সবকিছু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল