ঠিক সে সময় আচমকা দ্রুতগতিতে একটি পিকআপ ভ্যান রেলগেট পার করতে গেলেই গেটে ধাক্কা মেরে লাইনের মাঝখানে উল্টে যায়। রেলগেট থেকে কিছুটা দূরে জরুরি কালীন ব্রেক কসে ডাউন রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করায় চালক। প্রায় আট ঘণ্টার বেশি সময় ধরে আটকে থাকে রাজধানী এক্সপ্রেস।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, জিআরপি সহ ধূপগুড়ি স্টেশন সুপার। ঘটনাস্থলে ভিড় জমায় প্রচুর মানুষ। রেললাইন থেকে পিকআপ ভ্যানটিকে সরিয়ে দেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়। সকলে আশঙ্কা করছেন এর থেকে আরও বড় দুর্ঘটনা করতে পারত। রেল সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্থ পিকআপ চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুরজিৎ দে
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2025 4:20 PM IST






