রেড ক্রেস্টেড পোচার্ডের বাস ইউরোপে। তবে শীত পড়লেই তাদের পছন্দের ঠিকানা হিমালয়ের পাদদেশে তিস্তাপাড়। হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতি বছর দল বেঁধে ভুতিরা উড়ে আসে এখানে। নজর কাড়ে পাখিপ্রেমী ও প্রকৃতিপ্রেমীদের।
advertisement
রাঙ্গা মুড়ি বা লাল ঝুটি ভুতি হাঁসের সঙ্গে রয়েছে ডুবুরি ও পাতারি হাঁসের দল। এই বছর পাখির সংখ্যা বাড়বে বলে আশাবাদী পাখি প্রেমীরা। পরিযায়ী পাখিদের জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। চলছে সচেতনতার প্রচার।
advertisement
জানা যাচ্ছে, আগামী ১২ জানুয়ারীর থেকে পাখি গণনা কর্মসূচি রয়েছে। তিস্তার জলা ভূমিতে কত প্রজাতির পরিযায়ী পাখি এসেছে তা জানতে পরিবেশ কর্মী সংগঠনের সদস্যদেরও শুমারিতে সঙ্গে নেবে বন দফতর।
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 15, 2025 2:31 PM IST
