ডালখালা পুলিশ সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বহরমপুর-শিলিগুড়িগামী একটি সরকারি বাসকে ডালখোলা থানার রানীগঞ্জে দাঁড় করায় পুলিশ। ডালখোলা থানার পুলিশ বাসটিতে তল্লাশি চালালে গৌতম রায় নামে এক ব্যাক্তির ব্যাগ থেকে ৪০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ডালখোলা থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদের লালগোলা থেকে শিলিগুড়ি যাচ্ছিল অভিযুক্ত গৌতম রায়, তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু হয়েছে। আগামীকাল ধৃত গৌতমকে রায়গঞ্জ আদালতে পেশ করা হবে।
advertisement
UTTAM PAUL
Location :
First Published :
Nov 10, 2020 9:11 PM IST
