TRENDING:

Fake Police: 'পুলিশ' এসে গাড়িতে কী রেখে গেল...! ১০ লক্ষ টাকার ফ্যাঁসাদে ব্যক্তি... সাংঘাতিক!

Last Updated:

Fake Police: বুধবার সন্ধ্যায় এম জি রোডে গাড়ি দাঁড় করিয়ে রেখে বাজারে যান ব্যক্তি। সেই সুযোগে ৪ ব্যক্তি গাড়ির লক খুলে ভিতরে তিন কার্টুন নিষিদ্ধ কফ সিরাপ রেখে দূর থেকে নজরদারি করতে থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ভুয়ো পুলিশ সেজে ভারতে বাজার করতে আসা ভুটানি নাগরিককে অপহরণ করে মুক্তিপন আদায়ের চেষ্টা! ঘটনায় গ্রেফতার ১। ভারত-ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁওতে কেনাকাটা করতে সোনাম ছুপেল নামের সেই ব্যক্তি। বুধবার সন্ধ্যায় এম জি রোডে গাড়ি দাঁড় করিয়ে রেখে বাজারে যান তিনি। সেই সুযোগে ৪ ব্যক্তি গাড়ির লক খুলে ভিতরে তিন কার্টুন নিষিদ্ধ কফ সিরাপ রেখে দূর থেকে নজরদারি করতে থাকে।
 'পুলিশ' এসে গাড়িতে কী রেখে গেল...! ১০ লক্ষ টাকার ফ্যাঁসাদে ব্যক্তি... সাংঘাতিক!
'পুলিশ' এসে গাড়িতে কী রেখে গেল...! ১০ লক্ষ টাকার ফ্যাঁসাদে ব্যক্তি... সাংঘাতিক!
advertisement

 আরও পড়ুন- MBBS পড়ার স্বপ্ন? কোন দেশ থেকে ডিগ্রি নিলে মাইনে হবে ২ কোটি টাকা? ভীষণ সহজ!

এর পর ওই ভুটানি ব্যাবসায়ী কাজ সেরে গাড়িতে ফিরে আসলে, তারা সেখানে উপস্থিত হয়ে নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে গাড়ি তল্লাশি করে। তল্লাশিতে তাদের নিজেদের রাখা কফ সিরাপ বেরিয়ে আসে। তখন সেই ভুটানি নাগরিককে মাদক পাচার মামলার ভয় দেখিয়ে প্রথমে দশ লক্ষ টাকা দাবি করে সেই দুর্বৃত্তরা। পরে চার লক্ষ টাকায় রফা হয়। এর পর ওই ভুটানি নাগরিককে নিজেদের গাড়িতে তুলে জয়গাঁও এর বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকে ভুয়ো পুলিশরা। মুক্তিপণের টাকা নির্দিষ্ট জায়গায় আনতে যায় অপহরনকারীদের মধ্যেই একজন।

advertisement

আরও পড়ুন- MBBS: দেশে MBBS-এ চান্স না পেলে জলের দরে পড়ুন বিদেশে গিয়ে! কোন পরীক্ষায় বসবেন, জেনে নিন।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

ইতিমধ্যেই ওই ঘটনা জয়গাঁও পুলিশ জানতে পেরে অভিযান চালায়। মুক্তিপণ লেনদেনের জায়গায় পৌঁছে অভিযুক্তকে ধাওয়া করে গ্রেফতার করে পুলিশ। পুলিশের উপস্থিতির খবর পেয়ে ভুটানি নাগরিককে ফেলে পালিয়ে যায় বাকি তিন অপহরনকারী। ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার আলিপুরদুয়ার আদালতে পেশ করে ঘটনার তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাস বলেন, “একজন ভুটানি নাগরিককে ভুয়ো পুলিশ সেজে অপহরন করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়েছিল, আমরা এক অভিযুক্তকে গ্রেফতার করেছি।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fake Police: 'পুলিশ' এসে গাড়িতে কী রেখে গেল...! ১০ লক্ষ টাকার ফ্যাঁসাদে ব্যক্তি... সাংঘাতিক!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল