প্রতি বছরই ধুমধাম করে একমাত্র ছেলে বিপ্রদীপের জন্মদিন পালন করেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর সাহাপুরের বাসিন্দা বিকাশ মোদক। এবছর করোনা ভাইরাসের আবহে দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনের জেরে চরম সমস্যায় রয়েছেন বহু মানুষ। এই বিপদের দিনে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে ছেলে বিপ্রদীপের জন্মদিনের অনুষ্ঠান বাতিল করে সেই টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন বিকাশবাবু ও তাঁর ছোট্ট ছেলে বিপ্রদীপ।
advertisement
জন্মদিনে পাতপেড়ে লোকজনকে পেটপুরে খাওয়ানোর বদলে দুঃস্থ মানুষদের সামান্য হলেও কিছু সাহায্য করতে পেরে খুবই তৃপ্ত সাহাপুরের মোদক পরিবার। খুশি সাধারণ মানুষও।
Location :
First Published :
May 24, 2020 11:42 AM IST
