বুধবার দুপুরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের নার্স হস্টেলের সামনে একটি বস্তা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বস্তাটি দেখে নার্সরা বিষয়টি জানান হাসপাতাল সুপার ডাঃ পরিতোষ মণ্ডলকে।
আরও পড়ুন: SSC কাণ্ডে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কমিশন! তাকিয়ে আছে গোটা বাংলা
খবর দেওয়া হয় আলিপুরদুয়ার থানায়। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে। বস্তাটিতে বোমা রয়েছে তা বারবার বলেছেন নার্সরা।
advertisement
বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বস্তা থেকে দুটি সুতলি বোমা উদ্ধার করে। দিনে দুপুরে এই ঘটনায় স্তম্ভিত সকলেই। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।হাসপাতালে বোমা দিয়ে কেউ আক্রমণ শানাচ্ছে কিনা, তা নিয়ে সন্দিহান অনেকেই। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
—- Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 24, 2024 5:48 PM IST






