TRENDING:

Bike Accident: গতির নেশায় বেঘোরে ঝরে গেল দুই তাজা প্রাণ! এশিয়ান হাইওয়েতে ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

Bike Accident: মৃত দুই যুবকের নাম রাজকুমার শা ও সুজিত কুমার শা। দুজনেই জয়গাঁর বাসিন্দা। রাজকুমারের বাড়ি ত্রিবেণী টোল ও সুজিতের বাড়ি দেউকোটা টোল এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: আবারও এশিয়ান হাইওয়েতে গতির বলি হল দুই বাইক আরোহী। জয়গাঁয় দুর্ঘটনাটি ঘটেছে। রবিবার গভীর রাতে দ্রুত গতিতে বাইক চালিয়ে আসছিল দুই যুবক। জয়গাঁ জিএসটি মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকটি গিয়ে একটি ট্রাকে ধাক্কা মারে।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম রাজকুমার শা ও সুজিত কুমার শা। দুজনেই জয়গাঁর বাসিন্দা। রাজকুমারের বাড়ি ত্রিবেণী টোল ও সুজিতের বাড়ি দেউকোটা টোল এলাকায়। গতকাল গভীর রাতে দুজনেই বাইকে করে পাশাখা থেকে জয়গাঁ দিকে আসছিল। স্থানীয়দের মতে, বাইকের গতি অত্যন্ত বেশি থাকাতেই নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

advertisement

আর‌ও পড়ুন: বার্ড ওয়াচারদের জন্য সুখবর, কুলিকে বাড়ল পাখির সংখ্যা

দুর্ঘটনার জেরে রাজকুমার ও সুজিত দুজনেই গুরুতর আহত হয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে জয়গাঁ থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসিমারা এয়ার ফোর্স হাসপাতাল, আর অপরজনকে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই যুবকেরই মৃত্যু হয়। এদিকে গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, উপযুক্ত নজরদারির অভাবে এশিয়ান হাইওয়েতে হামেশাই নিয়ম ভেঙে দ্রুত গতিতে বাইক ছোটাতে দেখা যায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অনন্যা দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bike Accident: গতির নেশায় বেঘোরে ঝরে গেল দুই তাজা প্রাণ! এশিয়ান হাইওয়েতে ভয়ঙ্কর ঘটনা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল