TRENDING:

Bengali News: মহিলার পায়ে শিং ঢুকিয়ে দিল বাইসন! ভয়ঙ্কর কাণ্ড কালচিনিতে

Last Updated:

কালচিনি ব্লকের নয়াবস্তিতে হঠাৎ এই হানা দেয় একটি বাইসন। তার তাণ্ডবের রীতিমত আতঙ্ক ছড়ায়। বাইসনটি যখন হানা দেয় সেই সময় বাড়ির বাইরে ঘাস কাটছিলেন এলাকারই বাসিন্দা কল্পনা কার্কি। হঠাৎই বাইসনটি ওই মহিলাকে আক্রমণ করে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বাইসনের হামলায় হুলস্থূল পরিস্থিতি। জখম হলেন এক মহিলা। কালচিনির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাইসন
বাইসন
advertisement

আর‌ও পড়ুন: বেলপাড়া নিয়ে দুই ভাইয়ের ঝামেলা, থামাতে গিয়ে প্রাণ গেল পাশের বাড়ির মহিলার

কালচিনি ব্লকের নয়াবস্তিতে হঠাৎ এই হানা দেয় একটি বাইসন। তার তাণ্ডবের রীতিমত আতঙ্ক ছড়ায়। বাইসনটি যখন হানা দেয় সেই সময় বাড়ির বাইরে ঘাস কাটছিলেন এলাকারই বাসিন্দা কল্পনা কার্কি। হঠাৎই বাইসনটি ওই মহিলাকে আক্রমণ করে। মাথার ধারাল শিং ঢুকিয়ে দেয় তাঁর পায়ে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এরপর‌ই বাইসনটি জঙ্গলে ফিরে যায়। গুরুতর আহত হয়ে কল্পনা কার্কি মাঠেই পড়েছিলেন। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যান। কিন্তু অনেকটা রক্তপাতের কারণে তাঁর পরিস্থিতির সংকটজনক হয়ে ওঠে। তাই চিকিৎসকরা কল্পনা কার্কিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করেন। এদিকে বন দফতর সূত্রে জানা গিয়েছে, বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বাইসনটি বেড়িয়েছিল। বাইসনটি জঙ্গলে ফিরে গেলেও রীতিমত আতঙ্কে ভুগছে নয়াবস্তির বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
‘লার্ন উইথ ফান’! কঠিন সমাধান এবার নিমেষে, বসিরহাটের স্কুলে চালু হল অঙ্কের ল্যাবরেটরি
আরও দেখুন

অনন্যা দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: মহিলার পায়ে শিং ঢুকিয়ে দিল বাইসন! ভয়ঙ্কর কাণ্ড কালচিনিতে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল