TRENDING:

Bangla News: পাওনা টাকা আদায়ে যুবককে অপহরণ, ফোনে হুমকি! স্বামীকে বাঁচাতে মরিয়া স্ত্রী পায়নি পুলিশের সাহায‍্য

Last Updated:

Bangla News: পাওনা টাকা আদায়ে যুবককে অপহরণ মালদহে। যুবকের পরিবারকে টাকা চেয়ে ফোন। পুলিশের দ্বারস্থ অপহৃতের পরিবার। মালদহের ইংরেজবাজারের গয়েশপুর এলাকার ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: পাওনা টাকা আদায়ে যুবককে অপহরণ মালদহে। যুবকের পরিবারকে টাকা চেয়ে ফোন। পুলিশের দ্বারস্থ অপহৃতের পরিবার। মালদহের ইংরেজবাজারের গয়েশপুর এলাকার ঘটনা। অভিযোগ, টাকা না পেলে প্রাণনাশের হুঁশিয়ারি অপহরণকারীদের।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ মৃত‍ের সংখ‍্যা ছাড়াল ১৪০০! ধসে পড়া বাড়ির নীচে আটকে বহু মানুষ…ভয়াবহ অবস্থা আফগানিস্তানে

জানা গিয়েছে, অপহৃত ওই শ্রমিকের নাম মহম্মদ নাসিরুল। বাড়ি ইংরেজবাজার থানার সাতঘরিয়া এলাকায়। বর্তমানে তিনি মালদহ শহরের গয়েশপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। পরিবারের অভিযোগ, আচমকা সোমবার রাতে দুষ্কৃতীরা দলবল নিয়ে তাঁদের বাড়িতে ঢোকে। স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি করে স্বামী নাসিরুলকে অপহরণ করে নিয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

অপহৃত শ্রমিকের স্ত্রী জানান, সন্ধ্যা পর্যন্ত অপহরণকারীদের তরফে সময়সীমা দেওয়া হয়েছে। নাসিরুল এর কাছে ৭১ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবিও করেছে অপহরণকারীরা। কিন্তু, তাঁর স্ত্রীর দাবি, স্বামীকে তারা কোনও টাকাই দেয়নি। টাকা ফেরত না দিলে স্বামীকে মেরে ফেলা হবে টেলিফোনে এমন হুমকিও দেওয়া হয়েছে পরিবারকে। এমন অবস্থায় থানায় দ্বারস্থ হওয়ার পরও কোনওরকম আশ্বাস না পেয়ে অবশেষে মালদহ জেলা আদালতে দ্বারস্থ হয়েছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: পাওনা টাকা আদায়ে যুবককে অপহরণ, ফোনে হুমকি! স্বামীকে বাঁচাতে মরিয়া স্ত্রী পায়নি পুলিশের সাহায‍্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল