মুদির দোকানের আড়ালেই অবৈধ ভাবে মদ বিক্রি করার অভিযোগ ওঠে গৌরব অধিকারী নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গোপন সূত্রে সেই খবর এসে পৌঁছয় পুলিশের কাছে। এরপরেই পতিরাম থানার ওসি শঙ্কর সাংবোর নেতৃত্বে অভিযান চালানো হয় বোল্লার ফকিরপাড়া এলাকায়। পুলিশি অভিযানেই উদ্ধার হয় বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ। যদিও অভিযুক্ত ওই ব্যক্তিকে ধরতে পারা যায়নি। পুলিশ আসার খবর পেয়ে ততক্ষণে বাড়ি ছেড়ে চম্পট দিয়েছেন ওই ব্যক্তি।
advertisement
তবে মদ বিক্রির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পতিরাম থানার পুলিশ। অভিযানে সব মিলিয়ে প্রায় ৫০০ বোতল মদ উদ্ধার হয়েছে। শুক্র দুপুরে এনিয়ে পতিরাম থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
advertisement
—- সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 04, 2025 4:12 PM IST






