অভিযোগ, অভাবের তাড়নায় সন্তানকে নদীতে ফেলার চেষ্টা মায়ের। প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা পেল দেড় বছরের পুত্রসন্তান। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায়।
আরও পড়ুন: রাজ্য সরকারের ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন শুরু, কতদিন চলবে? কারা পাবেন? বিশদে জানুন
ঘরে খাবার না থাকায় খিদের জ্বালায় ছটফট করছিল শিশু। সেই অবস্থায় কোলের সন্তানকে নিয়ে তিস্তা নদীতে ফেলে দেওয়ার চেষ্টা চালায় মা সীমা বাউলি। স্থানীয়দের তৎপরতায় রক্ষা পায় শিশুটি।
advertisement
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শিশুর বাবা বিপুল বাউলি কাঠ মিস্ত্রী। কয়েক দিন ধরে কাজ নেই। ঘরে মজুত চালও শেষের পথে। এই অবস্থায় স্ত্রী এমন কাণ্ড করবে ভেবেও অবাক তিনি। ঘটনায় বিস্মিত প্রতিবেশীরাও।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 30, 2025 2:54 PM IST
