TRENDING:

ভিন রাজ্য থেকে এরাজ্যে অস্ত্রপাচার রুখল মালদহ পুলিশ, ঝাড়খণ্ডের যুবক গ্রেফতার

Last Updated:

উদ্ধার পাঁচটি সেভেন এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ২১ রাউন্ড গুলি। পুলিশি অভিযানে ধরা পড়েছে ঝাড়খণ্ডের এক অস্ত্র কারবারি। কালিয়াচকের চরবাবুপুর এলাকার ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেবক দেবশর্মা, মালদহ: গঙ্গা নদীপথে ভিন রাজ্য থেকে এরাজ্যে অস্ত্রপাচার রুখল মালদহ পুলিশ। মালদহে ফের উদ্ধার প্রচুর অস্ত্র। ক্রেতা সেজে গঙ্গা নদীতে অভিযান করে পুলিশের একটি বাহিনী। ছদ্মবেশী পুলিশের অভিযানে জালে ফাঁসে অস্ত্র কারবারি। উদ্ধার পাঁচটি সেভেন এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ২১ রাউন্ড গুলি। পুলিশি অভিযানে ধরা পড়েছে ঝাড়খণ্ডের এক অস্ত্র কারবারি। কালিয়াচকের চরবাবুপুর এলাকার ঘটনা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

গোপন সূত্রে মালদহ পুলিশ জানতে পারে, ঝাড়খন্ড থেকে গঙ্গা নদীপথে নৌকোয় অস্ত্র আনা হচ্ছে মালদায়। খবর পেয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ দল গঠন করা হয়। এদিন দুপুরে কালিয়াচকের চড়বাবুপুর এলাকায় গঙ্গা নদীবক্ষে মাঝি ও যাত্রীর বেশে প্রস্তুতি নেয় পুলিশ। নির্দিষ্ট নৌকো কাছাকাছি আসতেই স্বমূর্তি ধারণ করে মাঝির বেশ ধরে থাকা পুলিশ। পুলিশি অভিযান টের পেয়ে সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে পালায় দুই অস্ত্র কারবারি। সাব্বির আলম নামে ঝাড়খণ্ডের এক যুবককে ধরে ফেলে পুলিশ। তার কাছ থেকে তল্লাশির সময় উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলি।

advertisement

জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধৃত সাব্বির ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার পিয়ারপুর রাজ্জাকটোলা এলাকার বাসিন্দা। তার কাছেই অস্ত্র রয়েছে বলে পুলিশের কাছে খবর ছিল। অভিযানের সময় পালিয়ে যাওয়া আরও দুজনের নাম মিলেছে। ধৃত সাব্বিরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আগামিকাল তাকে মালদহ আদালতে তুলে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

জেলা পুলিশ জানিয়েছে, গত এক মাসে বেআইনি অস্ত্রের কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ৭৪ রাউন্ড গুলি, গ্রেপ্তার করা হয়েছে ১৬ জন অস্ত্র কারবারিকে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভিন রাজ্য থেকে এরাজ্যে অস্ত্রপাচার রুখল মালদহ পুলিশ, ঝাড়খণ্ডের যুবক গ্রেফতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল