জানা যায়, লঙ্কাপাড়া চা বাগানের ২০ নং লাইন থেকে প্রায় ২০ জন শ্রমিককে নিয়ে একটি ছোট গাড়ি কাজে যাচ্ছিল। সেই সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েকজন শ্রমিক গাড়ি থেকে ছিটকে বাইরে পড়েন।
advertisement
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় লোকজন। আহতদের দ্রুত উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ির চালককের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বীরপাড়া হাসপাতাল থেকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে।
advertisement
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Sep 24, 2025 11:34 AM IST
