মঙ্গলবার শিলিগুড়ি জংশন ট্রাফিক পুলিশ অভিযান চালায় ভানুভক্ত চকে। উচ্ছেদ করা হয় বেআইনি দখলদারদের। একদিকে পুজার আগে ট্রাফিক পুলিশের ফুটপাত দখলমুক্ত অভিযানে খুশি স্থানীয় লোকজন। অন্যদিকে, উচ্ছেদ হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
advertisement
তাদের দাবি, ১০-১২ বছর ধরে ব্যবসা করছেন। অথচ উচ্ছেদের জন্যে তাদের আগাম কোনরকম নোটিস দেওয়া হয়নি। যদিও স্থানীয় তৃণমূল শ্রমিক নেতার দাবি, আগে ব্যবসায়ীদের জানানো হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ীদের আগে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ মানেনি কেউ। তাই বাধ্য হয়ে এদিন উচ্ছেদ অভিযান চালানো হয়।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 16, 2025 7:02 PM IST
