স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরের ওপরে থাকা বট গাছের ডালে দাঁড়িয়ে বাঁশের মাধ্যমে লাগানোর চেষ্টা করা হচ্ছিল ধ্বজাটি। তখনই ১১ হাজার ভোল্টের কারেন্টের তারের সংস্পর্শে আসে ধ্বজা লাগানোর বাঁশ। মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় জনৈক ওই ব্যক্তির।
advertisement
তড়িঘড়ি খবর দেওয়া হয় কোচবিহারের কোতোয়ালি থানা ও দমকল কেন্দ্রে। খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ ও দমকল কেন্দ্রের কর্মীরা। বিদ্যুৎস্পৃষ্ট সেই ব্যক্তিকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ওই ব্যাক্তিকে মৃত বলে জানিয়ে দেন। পুজোর কাজ করতে গিয়ে এরকম মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে রয়েছে।
advertisement
শিব চতুর্দশী উপলক্ষে এলাকা জুড়ে পুজোর আমেজ চলছিল। সেই আবহ পরিণত হয় শোকে।
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 09, 2024 4:31 PM IST






