জানা গেছে, কুমারগঞ্জ থানা চত্বরের ওই হোটেলটি থেকে প্রায় প্রতিদিনই পুলিশকর্মীরা খাওয়া দাওয়া করেন। এদিন দুপুরেও অন্যান্যদের পাশাপাশি বেশ কয়েকজন পুলিশকর্মী ওই হোটেল থেকে খাবার খান। কিছুক্ষণের মধ্যেই একে একে অসুস্থ হয়ে পড়েন তাঁরা।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এএসআই শ্রীমন্ত কুমার রায় এমনকি হোটেলের মালিকও ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পুলিশ ও স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সম্ভবত হোটেলের রান্না করা ডালেই কিছু ছিল বলে অনুমান। এদিকে বালুরঘাট হাসপাতালে ওই খবর পেয়ে ছুটে আসে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ সহ অন্যান্যরা। অন্যদিকে কুমারগঞ্জেও ব্লক স্বাস্থ্য দফতরের তরফে বিষয়টি নজর রাখা হচ্ছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2025 4:36 PM IST






