TRENDING:

রাজস্থানে সরকার বাঁচাতে পারবে কংগ্রেস? জেনে নিন বিধানসভায় সংখ্যা কী বলছে...

Last Updated:

রাজস্থানে সরকার বাঁচাতে গেলে কতজন বিধায়ক দরকার কংগ্রেসের? রাজস্থান বিধানসভার অঙ্কটা জেনে নেওয়া যাক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: কয়েক মাস আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপি যোগদানের পরেই কমলনাথ সরকার পড়ে যায় মধ্যপ্রদেশে৷ এবার রাজস্থান৷ ভারতের শতাব্দী প্রাচীন দলে ফের বিদ্রোহের আঁচ৷ রাজস্থান সরকার বাঁচাতে চেষ্টার কসুর করছে না কংগ্রেস৷
advertisement

রবিবার হঠাত্‍ রাজস্থানের উপমুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সচিন পাইলট হুমকি দেন, তাঁর পক্ষে কংগ্রেস ও নির্দল মিলিয়ে ৩০ জন বিধায়কের সমর্থন রয়েছে৷ রাজস্থান থেকে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে যা যথেষ্ট৷

রাজস্থানে সরকার বাঁচাতে গেলে কতজন বিধায়ক দরকার কংগ্রেসের? রাজস্থান বিধানসভার অঙ্কটা জেনে নেওয়া যাক৷ ২০০ আসনের রাজস্থান বিধানসভায় কংগ্রেসের ১০৭ জন বিধায়ক৷ এর মধ্যে বহুজন সমাজ পার্টির ৬ জন রয়েছেন৷ এছাড়াও সিপিআইএম ও ভারতীয় ট্রাইবাল পার্টির যথাক্রমে দুজন বিধায়ক ও রাষ্ট্রীয় লোকদলের ১ জন বিধায়ক রয়েছেন কংগ্রেসের পক্ষে৷ ১০ জন নির্দল বিধায়কের সমর্থনও রয়েছে কংগ্রেসের কাছে৷ সব মিলিয়ে ১২২ জন৷

advertisement

সচিন পাইলট দাবি করেছেন, তাঁর পক্ষে ৩০ জন বিধায়কের সমর্থন রয়েছে৷ সোমবার মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ডাকা বৈঠকে ১০২ জন বিধায়ক ছিলেন৷ বিরোধী দল বিজেপি-র বিধায়ক সংখ্যা ৭২৷ রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দলের ৩ বিধায়কের সমর্থন রয়েছে৷ অর্থাত্‍ সংখ্যাগরিষ্ঠতা থেকে ২৫ আসন কম৷ ১০১ বিধায়ক হলেই সংখ্যা গরিষ্ঠ রাজস্থান বিধানসভায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

পাইলটের দল ছাড়ার হুমকিতে কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার বিজেপি-কেই দায়ী করেছেন রাজনৈতিক অস্থিরতা তৈরি জন্য৷ তাঁর বক্তব্য, সচিন পাইলট দল ছাড়বেন না৷ কারণ উনি 'খাঁটি কংগ্রেসি৷'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাজস্থানে সরকার বাঁচাতে পারবে কংগ্রেস? জেনে নিন বিধানসভায় সংখ্যা কী বলছে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল