TRENDING:

‘এই’ সেই FIR যার জন্য মুখ লুকিয়ে, বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন সিধু

Last Updated:

গত ২৪ জুন অমৃতসরে সিধু-র বাংলোতে নোটিশ লাগিয়ে দিয়ে এসেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অমৃতসর: কংগ্রেস নেতা ও পঞ্জাব সরকারের পূর্বতন মুখ্যমন্ত্রী নভজ্যোৎ সিং সিধু-র বাড়ির বাইরে বসে রয়েছেন কাটিহার পুলিশ গত সাতদিন ধরে । গত ২৪ জুন অমৃতসরে সিধু-র বাংলোতে নোটিশ লাগিয়ে দিয়ে এসেছেন ৷ পুলিশ তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ করেছেন ৷ তাঁকে বেলবন্ডেও স্বাক্ষর করাতে চায় পুলিশ ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি যদি ২৬ জুন অবধি সামনে না আসেন এবং জামানতের মুচলেকায় সই না করেন তাহলে তাঁর বিরুদ্ধে পুলিশ কোর্টের দ্বারস্থ হবে ৷ সেখানে পুলিশ কোর্টের কাছে তাঁকে গ্রেফতারের আবেদন করতে পারেন ৷
advertisement

কাটিহারের অধীক্ষক বিকাশ কুমারের মতে এই কাণ্ডের তদন্তের জন্য জনার্দন রাম ও জাভেদ আলমকে অমৃতসরে পাঠানো হয়েছে ৷ কিন্তু সিধু সমন নেননি৷ পুলিশ তাঁকে না পেয়ে বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়েছে ৷ নিউজ ১৮ এই এফআইআরের কপি পেয়েছে ৷ এই এফআইআরের কপির জন্যেই পালিয়ে বেড়াচ্ছেন সিধু ৷

১৫ এপ্রিল ২০১৯ এ লোকসভা নির্বাচনের সময় কংগ্রেসের প্রত্যাশী তারিক অনবরের সভায় ভাষণ হচ্ছিল ৷ এই সময় মানুষের ধর্মভাবনায় আঘাত করতে পারে এমন শব্দের ব্যবহার করা হয়েছিল ৷ সেই মিটিংয়ের ভিডিও -র ভিত্তিতে বারসোই থানায় মামলা দায়ের করা হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

বারসোই গ্রামীণ কার্য বিভাগের সহায়ক এই সভায় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব সামলেছিলেন ৷ বারসোই থানায় তার মামলার সংখ্যা ৯৩/১৯, ধারা দেওয়া হয়েছে  ১২৩(১১১) আর ১২৫ R.P.ACT ৷ ১৬ এপ্রিল ২০১৯ এ এফআইআর দায়ের করা হয়েছিল ৷ আর এই অভিযোগের ভিত্তিতেই ১৮ জুন বারসোই -র দুই পুলিশ আধিকারিক জনার্দন রাম ও জাভেদ আলম অমৃতসরে সিধুর বাড়িতে পৌঁছন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘এই’ সেই FIR যার জন্য মুখ লুকিয়ে, বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন সিধু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল