TRENDING:

Bhima Koregaon Violence: গৃহবন্দি দশার মেয়াদ শেষ হতেই গ্রেফতার ভারভারা রাও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুনে: ভীম কোরেগাঁও মামলায় ফের গ্রেফতার করা হল তেলুগু কবি ভারভারা রাওকে । আজ তাঁর গৃহবন্দী দশার মেয়াদ শেষ হওয়ার কথা। গতরাতেই তাঁকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করেছে পুণে সিটি পুলিশ।
advertisement

গত ২৮ অগস্ট মাওবাদী যোগ সন্দেহে গ্রেফতার করা হয় এই কবিকে । তাঁর সঙ্গে গ্রেফতার করা হয় সুধা ভরদ্বাজ, ভার্নন গনজালভেজ,অরুণ ফেরেইরা ও গৌতম নওলাখাকে । নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগসূত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁদের।

আরও পড়ুন: মলদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করাই প্রাধান্য, নয়া রাষ্ট্রপতিকে প্রতিশ্রুতি মোদির

advertisement

ইলগার পরিষদের জেরেই ভীমা কোরেগাঁওতে হিংসার ঘটনা ঘটেছিল, এমনই অভিযোগ ছিল পুলিশের । ১৫ নভেম্বর এই বিষয়ে চার্জশীট দাখিল হয়েছিল যেখানে এও বলা হয়েছে কিছু মাওবাদী নেতা প্রধানমন্ত্রীকে হত্যা করার চক্রান্ত করছে । যদিও এখানে কোনও নাম উল্লেখ করা হয়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

১৮১৮ সালে ভীমা কোরেগাঁও যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পরাস্ত হন মহারাষ্ট্রের পেশোয়া । চলতি বছরের ১ জানুয়ারি এর বর্ষপূর্তি পালন করছিলেন মহারাষ্ট্রের দলিত সম্প্রদায় ও সেই সময়ই তাঁদের সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের সংঘর্ষ লাগে যা পরে হিংসাত্মক আকার নেয় |

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bhima Koregaon Violence: গৃহবন্দি দশার মেয়াদ শেষ হতেই গ্রেফতার ভারভারা রাও