টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কারভির নয়া বাজার এলাকার সরকারি স্কুল থেকে ঘটনাটি প্রকাশ্যে আসে। তারপরেই শুক্রবার মধু রাইকে বরখাস্ত করা হয়। ২৩ সেকেন্ডের ভিডিওতে যাদের দেখা গিয়েছে, তারা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। ঘটনাটি নজরে আসার পর, প্রাথমিক শিক্ষা আধিকারিক বিকে শর্মা শুক্রবার স্কুলে পরিদর্শনের জন্য একটি দল পাঠান। তবে, কর্মকর্তা আরও যোগ করেছেন মধু রাই মেডিক্যাল নিয়েছিলেন, ফলে ছুটিতে ছিলেন। স্কুলে পরিদর্শনের সময় ছাত্রীরা জানায়, প্রধান শিক্ষিকা স্কুলে নিয়মিত তাদের দিয়ে ম্যাসাজ করাতেন।
advertisement
বিকে শর্মা আরও জানান, “পরিদর্শনের পরে পাওয়া রিপোর্টের ভিত্তিতে মধু রাইকে বরখাস্ত করা হয়। তাঁর কয়েক বছরের মধ্যে প্রধান শিক্ষিকা পদ থেকে অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই ঘটনা।”
ভিডিও শেয়ার করে এক ব্যক্তি X হ্যান্ডেলে লিখেছেন, “মহিলা অধ্যক্ষ মধু রাই, উত্তর প্রদেশের চিত্রকূটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেঝেতে শুয়ে আছেন এবং ছাত্রীরা তাকে পা ম্যাসাজ করাচ্ছে। যদি অধ্যক্ষ নিজেই শিশুদের এভাবে শোষণ করেন তবে তাদের ভবিষ্যৎ কীভাবে তৈরি হবে?” ভিডিওর কমেন্ট বক্সে ভেসে এসেছে নানা মন্তব্য। প্রধান শিক্ষিকার সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা। এক ব্যক্তি লিখেছেন, “সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার স্তর কেন অবনতি হয়, তা বুঝুন।” যদিও রাই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, পাশাপাশি দাবি করেছেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা হয়েছে।
