TRENDING:

উত্তরপ্রদেশে নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে আহত ৪, চলছে উদ্ধারকাজ

Last Updated:

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ফ্লাইওভারকে ধরে রাখার লোহার বিম ভেঙে পড়ার ফলেই এই বিপত্তি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: উত্তরপ্রদেশের বস্তি জেলায় নির্মীয়মাণ একটি ফ্লাইওভার ভেঙে পড়েছে । শনিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ শ্রমিক । আহতদের চিকিৎসা চলছে । ঘটনাটি ঘটেছে বস্তি জেলার ২৮ নম্বর জাতীয় সড়কে ।
advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ফ্লাইওভারকে ধরে রাখার লোহার বিম ভেঙে পড়ার ফলেই এই বিপত্তি । চলছে উদ্ধারকাজ । ধ্বংসস্তুপের তলায় আটকে রয়েছেন বেশ কয়েকজন ।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় প্রশাসনকে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত যাতে না হয়, সেই ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন । লখনউ শহর থেকে ২০৫ কি.মি. দূরে অবস্থিত বস্তি ।

স্থানীয় বাসিন্দাদের মতে সড়ক পরিবহন মন্ত্রকের কর্মীরাই এই ফ্লাইওভার নির্মাণের কাজ করছিলেন । প্রায় ১৫ কোটি টাকা খরচ করে এই ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছিল ।প্রায় ৬০ শতাংশ কাজ হয়েও গিয়েছিল । গত সপ্তাহে এই ফ্লাইওভার পরিদর্শনও করে গিয়েছিলেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

জেলা প্রশাসন ঘটনাটি জাতীয় সড়ক মন্ত্রকের কাছে বিষয়টি জানিয়েছে ও তাঁরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, জানিয়েছেন জেলা প্রশাসক রাজ শেখর ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশে নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে আহত ৪, চলছে উদ্ধারকাজ