TRENDING:

'দলাই লামাকে স্বাগত', চিনের সঙ্গে সংঘাত বাড়িয়ে জানাল তাইওয়ান

Last Updated:

দলাই লামাকে বরাবরই বিভেদ সৃষ্টিকারী এবং বিচ্ছিন্নতাবাদী বলে অভিযুক্ত করে চিন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তাইপেই: চিনের সঙ্গে সংঘাত আরও বাড়িয়ে তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে স্বাগত জানাল তাইওয়ান৷ এ দিন তাইওয়ানের বিদেশ মন্ত্রকের তরফে এমন ঘোষণা করা হয়েছে৷ স্বভাবতই তাইওয়ানের এই সিদ্ধান্তে প্রবল ক্ষুব্ধ হবে বেজিং৷
advertisement

২০০৯ সালে শেষবার তাইওয়ানে গিয়েছিলেন দলাই লামা৷ কিন্তু বর্তমান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের আমলে এই গণতান্ত্রিক দ্বীপটিতে যাননি দলাই লামা৷ রবিবার নিজের জন্মদিনে তাইওয়ানে তাঁর সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, তিনি আবারও তাইওয়ানে যেতে ইচ্ছুক৷ এর পরই দলাই লামাকে আমন্ত্রণ জানালো তাইওয়ান প্রশাসন৷

তাইওয়ানের বিদেশমন্ত্রকের মুখপাত্র জোয়ানে ওউ জানিয়েছিলেন, এখনও দলাই লামার তরফে সরকারি ভাবে কোনও আবেদন তাঁরা পাননি৷ কিন্তু দলাই লামা তাইওয়ানে আসার আবেদন জানালে নিয়ম অনুযায়ী পদক্ষেপ করা হবে৷ তিনি বলেন, পারস্পরিক সম্মান এবং সম্মতির ভিত্তিতে তাঁরা বৌদ্ধ ধর্মের প্রচার করার জন্য তাঁরা দলাই লামাকে তাইওয়ানে স্বাগত জানাতে ইচ্ছুক৷

advertisement

তাইওয়ানের বর্তমান মহিলা প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দিহান চিন৷ তাইওয়ানকে নিজেদের অংশ বলে বহু দিন ধরেই দাবি করে আসছে চিন৷

বেজিংয়ের মতে, তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট স্বশাসিত এই দ্বীপটিকে পূর্ণ স্বাধীনতা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন৷ তাইওয়ানের বিদেশমন্ত্রকের মুখপাত্র অবশ্য নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবেই দাবি করেছেন৷ তাঁর দাবি, গণপ্রজাতান্ত্রিক চিন নামে তাঁদের দেশের নাম নথিভুক্ত রয়েছে৷

advertisement

কয়েকদিন আগেই হংকংয়ের বাসিন্দাদের তাইওয়ানে এসে থাকার জন্য সরকারি ভাবে প্রস্তাব দিয়েছে তাইপেই৷ চিন হংকংয়ের জন্য নতুন আইন পাশ করার পরই এই প্রস্তাব দিয়েছে তাইওয়ান৷ এর পর থেকেই বেজিংয়ের সঙ্গে তাইপেই-এর সম্পর্ক আরও খারাপ হয়েছে৷ প্রকাশ্যেই তাইওয়ানের এই প্রস্তাবের সমালোচনা করেছে চিন৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

দলাই লামাকে বরাবরই বিভেদ সৃষ্টিকারী এবং বিচ্ছিন্নতাবাদী বলে অভিযুক্ত করে চিন৷ তিব্বতি ধর্মগুরু অবশ্য পাল্টা দাবি করেন, নিজের মাতৃভূমির স্বশাসনই তাঁর একমাত্র দাবি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
'দলাই লামাকে স্বাগত', চিনের সঙ্গে সংঘাত বাড়িয়ে জানাল তাইওয়ান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল