TRENDING:

Weird Incident: ডেলিভারি দিতে এসে নাইকির জুতো চুরি; গুরুগ্রামের ফ্ল্যাটের ভিডিও ভাইরাল, মুখ খুলল সুইগি

Last Updated:

রোহিত লিখেছেন, “সুইগির ড্রপ অ্যান্ড ‘পিক’ আপ সার্ভিস। ডেলিভারি বয় আমার বন্ধুর নাইকির জুতো নিয়ে পালিয়েছে। কিন্তু সুইগি তাঁর ঠিকানা দিচ্ছে না।”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: খাবার ডেলিভারি দিতে এসে জুতো চুরি! সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল এমনই দৃশ্য। ৯ এপ্রিল গুরুগ্রামের ঘটনা। ভিডিও ফুটেজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সুইগি লিখেছে, “ডেলিভারি পার্টনারদের থেকে আমরা আরও ভাল কিছু আশা করি।”
advertisement

ব্যাপারটা কী? ১১ এপ্রিল এক্স ইউজার রোহিত অরোরা একটি ভিডিও ফুটেজ শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর দাবি, সুইগি থেকে তিনি খাবার অর্ডার করেছিলেন। সেই খাবার ডেলিভারি দিতে এসে তাঁর বন্ধুর নাইকি জুতো চুরি করে পালিয়েছে ডেলিভারি ম্যান। তিনি সুইগির কাছে ডেলিভারি ম্যানের ঠিকানা জানতে চেয়েছেন। কিন্তু সুইগি দেয়নি।

রোহিত লিখেছেন, “সুইগির ড্রপ অ্যান্ড ‘পিক’ আপ সার্ভিস। ডেলিভারি বয় আমার বন্ধুর নাইকির জুতো নিয়ে পালিয়েছে। কিন্তু সুইগি তাঁর ঠিকানা দিচ্ছে না।”

advertisement

আরও পড়ুন: পৃথিবীর এই একটামাত্র দেশ…যেখানে একটাও মশা নেই! বিজ্ঞানীরাও ভেবে হতবাক, এটা কী করে হয়..

রোহিতের শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, কাঁধে বড় ব্যাগ নিয়ে সিঁড়ি ভেঙে উঠছেন ডেলিভারি বয়। ফ্ল্যাটের সামনে আসতেই তাঁর চোখ যায় নাইকি জুতোয়। কিছু একটা ভাবেন। তারপর ডোরবেল বাজান। দরজা খুললে ডেলিভারি দেন। ডেলিভারি স্টেটাস আপডেট করেন। দরজা বন্ধ হয়ে গেলে, চারপাশ ভাল করে দেখে নেন। তারপর ব্যাগ থেকে তোয়ালে বের করে ঘাড়-মুখ মোছেন। আশপাশ আবার দেখেন। পরক্ষণেই জুতো জোড়া তুলে তোয়ালে মুড়ে সিঁড়ি দিয়ে নীচে নেমে যান।

advertisement

ডেলিভারি বয়ের এমন ‘কীর্তি’ মুহূর্তে ভাইরাল। রোহিতের পোস্টে এক্স ইউজাররা ডেলিভারি বয়ের কাজের নিন্দাই করেছেন। গোটা ঘটনার কথা জানিয়ে পুলিশে এফআইআর করা উচিত বলে মন্তব্য করেছেন অনেকেই। সিসিটিভি-র জন্যেই এমন কেলেঙ্কারি ধরা পড়ল বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

advertisement

আরও পড়ুন: ২০০ কোটি ব্যয়ে পুরীর আদলে মন্দির…ভক্তদের জন্য দিঘার জগন্নাথ ধাম খুলছে কবে? আভাস দিলেন মমতা

সেরা ভিডিও

আরও দেখুন
SIR তালিকা থেকে বাদ প্রায় ৯০ লক্ষ! নাম তুলতে কীভাবে ট্রাইবুনালে আবেদন করবেন? ধাপে ধাপে পদ্ধতি জানুন
আরও দেখুন

এরপর এক্সে পোস্ট করে সুইগি-ও। রোহিতকে ট্যাগ করে তারা লেখে, “আমরা ডেলিভারি পার্টনারদের থেকে আরও ভাল কিছু আশা করি। যাই হোক, আমাদের ডিএম করুন। কী করা উচিত আপনাকে জানাচ্ছি।” কিন্তু এতে চিঁড়ে ভেজেনি। এক এক্স ইউজার সুইগির পোস্টে লিখেছেন, “অন্তত ঘটনার দায় স্বীকার করুন। নাইকি জুতোর দাম দিন। এমন কাজ কখনওই আদর্শ হতে পারে না।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Weird Incident: ডেলিভারি দিতে এসে নাইকির জুতো চুরি; গুরুগ্রামের ফ্ল্যাটের ভিডিও ভাইরাল, মুখ খুলল সুইগি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল