TRENDING:

Bengaluru Airport: বেঙ্গালুরু বিমানবন্দরে এল রহস্যময় পার্সেল! ভিতরে অশ্লী*ল ছবি, মালা, লোহার কুঁচি, আর... আতঙ্কে স্থানীয়রা

Last Updated:

Bengaluru Airport: বেঙ্গালুরু বিমানবন্দরে উদ্ধার হয়েছে একটি রহস্যময় পার্সেল, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই পার্সেল থেকে উদ্ধার করা হয়েছে এক পুরুষ এবং এক নারীর নগ্ন ছবি, পচা সবজি আর আরও কিছু অদ্ভুত জিনিস। এই পার্সেল নিয়ে কালো জাদুর ভয় ছড়িয়েছে, ঘটনাটি জানাজানি হতেই পুলিশ তদন্ত শুরু করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: বেঙ্গালুরু বিমানবন্দরে উদ্ধার হয়েছে একটি রহস্যময় পার্সেল, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই পার্সেল থেকে উদ্ধার করা হয়েছে এক পুরুষ এবং এক নারীর নগ্ন ছবি, পচা সবজি আর আরও কিছু অদ্ভুত জিনিস। এই পার্সেল নিয়ে কালো জাদুর ভয় ছড়িয়েছে, ঘটনাটি জানাজানি হতেই পুলিশ তদন্ত শুরু করেছে।
বেঙ্গালুরু বিমানবন্দরে রহস্যজনক পার্সেল
বেঙ্গালুরু বিমানবন্দরে রহস্যজনক পার্সেল
advertisement

এই অদ্ভুত পার্সেলটি বিমানবন্দরের পোস্ট অফিসে এসেছে। পার্সেলে ছিল পচা টমেটো, ফুলের মালা, লোহার টুকরো আর টুথপেস্ট, সঙ্গে অশ্লীল ছবি। জিনিসগুলো এমনভাবে সাজানো ছিল, যেন কোনও রিচুয়াল হচ্ছে, যা দেখে এয়ারপোর্টের কর্মীরা ভয় পেয়ে যান।

আরও পড়ুন: রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না, কাঠকয়লায় ফিরে যাচ্ছে পুুরনো রেস্তরাঁ! বাদ যাচ্ছে বহু মেনু

advertisement

সংবাদমাধ্যম Deccan Herald-এর রিপোর্ট অনুযায়ী, পার্সেলটি Kempegowda International Airport অফিসের নামে পাঠানো হয়েছিল। কর্মীরা যখন পার্সেলটি খুলে দেখেন, তখন তারা অবাক হয়ে যান। কিছু কর্মী ভয় পেয়েছিলেন, এই জিনিসগুলো কালাজাদুর সঙ্গে যুক্ত হতে পারে।

এই ঘটনা জানার পর, এয়ারপোর্ট কর্তৃপক্ষ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে, কে এই পার্সেল পাঠিয়েছে আর এর পেছনে কী উদ্দেশ্য ছিল।

advertisement

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না, ইরান যুদ্ধের আতঙ্কে দেদার বিকোচ্ছে ইন্ডাকশন! বিপুল লাভ ব্যবসায়ীদের

কালো জাদু নিয়ে আইন:

ভারতে কালো জাদু বা occult practices সরাসরি অপরাধ হিসেবে দেখানোর জন্য কোনও আইন নেই। তবে, কিছু রাজ্যে কুসংস্কারের নামে ক্ষতিকর প্র্যাকটিস বন্ধ করার জন্য আইন আছে।

কর্ণাটকে আছে Karnataka Prevention and Eradication of Inhuman Evil Practices and Black Magic Act, ২০১৭, যা ২০২০ সালে কার্যকর হয়েছে। এই আইন কালো জাদু আর অমানবিক সংস্কারের মতো অলৌকিক কাজগুলিকে নিষিদ্ধ করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন

একই ভাবে, মহারাষ্ট্রে রয়েছে Maharashtra Prevention and Eradication of Human Sacrifice and Other Inhuman, Evil and Aghori Practices and Black Magic Act, ২০১৩, যা নরবলি, অলৌকিক কাজ যা মানুষের ক্ষতি করে তাকে অপরাধ হিসাবে ধরা হয়। বেঙ্গালুরু পুলিশ এখন এই সন্দেহজনক পার্সেলটি তদন্ত করছে, এটা কোনও মজার ঘটনা, নাকি কালাজাদুর জন্যই করা হয়েছিল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Airport: বেঙ্গালুরু বিমানবন্দরে এল রহস্যময় পার্সেল! ভিতরে অশ্লী*ল ছবি, মালা, লোহার কুঁচি, আর... আতঙ্কে স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল