TRENDING:

ষষ্ঠ শ্রেণি থেকেই এবার কোডিং শিখবে পড়ুয়ারা, কেন্দ্রের নয়া শিক্ষানীতি

Last Updated:

২০১৪ সালের নির্বাচনী ইস্তেহারে নয়া শিক্ষানীতি চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ দেশের গোটা শিক্ষা ব্যবস্থাকেই একেবারে আমূল সংস্কার করা হয়েছে নয়া নীতিতে৷ দেশের মোট জিডিপি-র ৬ শতাংশ বরাদ্দ করা হয়েছে শিক্ষাখাতে৷ যা এতদিন ছিল ৪.৪৩ শতাংশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আক্ষরিক অর্থেই শিক্ষানীতির খোলনলচে বদল৷ আজ অর্থাত্‍ বুধবার নয়া শিক্ষানীতি ঘোষণা করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক৷ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে একটি অন্যতম হল ষষ্ঠ শ্রেণি থেকে কোডিং শিক্ষা৷
advertisement

২০১৪ সালের নির্বাচনী ইস্তেহারে নয়া শিক্ষানীতি চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ দেশের গোটা শিক্ষা ব্যবস্থাকেই একেবারে আমূল সংস্কার করা হয়েছে নয়া নীতিতে৷ দেশের মোট জিডিপি-র ৬ শতাংশ বরাদ্দ করা হয়েছে শিক্ষাখাতে৷ যা এতদিন ছিল ৪.৪৩ শতাংশ৷

নয়া নীতিতে বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে স্কুলেই ভোকেশনাল শিক্ষায়৷ এই নয়া শিক্ষানীতিতে বলা হয়েছে, ছাত্রদের মধ্যে স্কুল জীবন থেকেই অঙ্ক ও বিজ্ঞান ভাবনা বাড়াতে ভোকেশনাল শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে৷ ছাত্র-ছাত্রীরা ক্লাস ৬ থেকেই কোডিং শিখবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

বুধবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয় নয়া জাতীয় শিক্ষানীতিতে৷ এর ফলে দেশে পড়াশোনার ধরনে বড়সড় বদল আসতে চলেছে ৷ সেপ্টেম্বর-অক্টোবরে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই এই নীতি প্রণয়ন করতে চায় কেন্দ্র৷ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে জাতীয় শিক্ষানীতি ২০২০-কে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ৷ গত ৩৪ বছর ধরে দেশের এডুকেশন পলিসির কোনও সংস্কার করা হয়নি ৷ একবিংশ শতকের পড়ুয়াদের জন্য একান্ত উপযোগী এই নয়া শিক্ষানীতি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ষষ্ঠ শ্রেণি থেকেই এবার কোডিং শিখবে পড়ুয়ারা, কেন্দ্রের নয়া শিক্ষানীতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল