TRENDING:

Euro Final 2020: আর কিছুক্ষণ পরই ইংল্যান্ড-ইতালি ফাইনাল, সৌরভের নজরে কে এগিয়ে?

Last Updated:

ইংল্যান্ড নাকি ইতালি! কে হবে ইউরোপ সেরা! সৌরভ গঙ্গোপাধ্যায় কী বলছেন, এক ক্লিকে জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : তিনি আদ্যোপান্ত ক্রিকেটের মানুষ। প্রথমে একজন সফল ক্রিকেটার। তার পর একজন সফল অধিনায়ক। আর এখন একজন সফল প্রশাসক। তিনি সবার প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে মহারাজের প্রথম প্রেম কিন্তু ক্রিকেট নয়, ফুটবল। অনেকেই জানেন না হয়তো প্রথম জীবনের ফুটবলার হতে চেয়েছিলেন সৌরভ। চুটিয়ে অনুশীলনও করতেন। স্কুল জীবনে প্রচুর ম্যাচ খেলেছেন। তবে মায়ের বকুনি আর পড়ার চাপে ফুটবল ছাড়তে হয়। তার পর দাদা স্নেহাশিসের মতো হাতে তুলে নেন ক্রিকেটের ব্যাট-বল। আর ঘুরে তাকাতে হয়নি সৌরভকে।
advertisement

মহারাজের পরবর্তী ইতিহাস সবার জানা। তবে ফুটবল প্রেম সৌরভের এখনো এতোটুকু কমে যায়নি। একবার তো মহমেডানের হয়ে যুবভারতীতে ম্যাচ খেলেছিলেন। আইএসএলের সঙ্গে যুক্ত রয়েছেন। আর এসবের মাঝেই সুযোগ পেলে টিভিতে কিংবা মোবাইলে দেখেন ফুটবল ম্যাচ। চলতি ইউরো কাপে প্রায় সবকটি ম্যাচ দেখেছেন সৌরভ। তাই ফাইনালের আগে সৌরভ ইতালি বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে কী ভাবছেন একবার দেখে নেওয়া যাক।  ওয়েম্বলিতে আজ রাতে ইউরোপ সেরা হওয়ার লডাইয়ে নামছে ইংল্যান্ড আর ইতালি। ইউরো ফাইনাল দেখবেন মহারাজ। ইউরো ফাইনাল নিয়ে আগাম কোনও প্রেডিকশন করতে চান না ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট।

advertisement

সৌরভ জানান, “ইতালি আর ইংল্যান্ড, দুটোই খুব ভাল টিম। আশা করছি উপভোগ্য একটা ফাইনাল দেখতে পাব।” সেমিফাইনালে ইংল্যান্ড বনাম ডেনমার্ক লড়াই রাত প্রায় সাড়ে তিনটে পর্যন্ত দেখেছেন সৌরভ। ইংল্যান্ডের পারফরম্যান্স সম্পর্কে বলতে গিয়ে সৌরভ বলেন, "খুব ভাল একটা ম্যাচ দেখলাম সেমিফাইনালে। এবারের ইউরোতে ইংল্যান্ডকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে। সুপার্ব। ওদের খেলা খুব ভাল লাগছে।” হ্যারি কেনদের খেলা যে সৌরভকে মুগ্ধ করেছে, সেটা মহারাজের কথাতেই পরিষ্কার। তবে ইতালিকেও পিছিয়ে রাখতে নারাজ মহারাজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

শুধু কি ইউরো কাপ দেখছেন নাকি কোপা আমেরিকাও দেখেছেন? সৌরভ বলেন, "ভোরে উঠে সব ম্যাচ দেখা সম্ভব হয় না। তবে ভাল খেলা হলে দেখার চেষ্টা করেছি। ব্রাজিলের খেলা ভাল লাগে তবে মারাদোনার জন্য আর্জেন্টিনাকেও ভাল লাগে।"   ইউরো কাপ নাকি কোপা আমেরিকা কোনটা সেরা সৌরভের চোখে? প্রাক্তন ভারত অধিনায়কের মতে, "টিভিতে প্রোডাকশন অনেক বেশি ভাল হয় ইউরো কাপের। তার ওপর এবার দর্শক রয়েছে ইউরোতে। ইউরোপের মাঠগুলো গ্যালারি থেকে খুবূ দুরে না হওয়ায় কম্প্যাক্ট দেখতে লাগে। কোপা আমেরিকায় নেইমার, মেসির মতো দু-একজন প্রচন্ড ট্যালেন্টেড ফুটবলার দেখতে পাওয়া যায়। ইউরোপের খেলা গুলোতে সমমানের অনেক প্লেয়ার থাকায় দলগতভাবে সেটা ফুটে ওঠে।"   ফুটবল নিয়ে আলোচনার মাঝে অবশ্য ক্রিকেট বাদ দিচ্ছেন না সৌরভ। আমিরশাহী ও ওমানে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক অবশ্য ভারতই থাকছে। সৌরভ গত সপ্তাহে নিজের অফিসে বিশ্বকাপ নিয়ে দু’দিন ধরে বৈঠক করেছেন। ১৬ জুলাই সমস্ত পরিকাঠামো দেখতে তিন চার দিনের জন্য ওমান আর দুবাই উড়ে যাচ্ছেন বোর্ড সভাপতি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Euro Final 2020: আর কিছুক্ষণ পরই ইংল্যান্ড-ইতালি ফাইনাল, সৌরভের নজরে কে এগিয়ে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল