TRENDING:

চেক মারফত পেমেন্ট করলে দিতে হবে জরিমানা

Last Updated:

এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য এবার থেকে নতুন নিয়ম জারি করতে চলেছে এসবিআই কার্ডস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য এবার থেকে নতুন নিয়ম জারি করতে চলেছে এসবিআই কার্ডস ৷ এই নিয়ম অনুযায়ী, এবার থেকে এসবিআই-য়ের কোনও গ্রাহক যদি ক্রেডিট কার্ডের বিল মেটায় চেকের মারফতে তাহলে তাদের জরিমানা দিতে হবে ৷ কার্ড কোম্পানির তরফে জানানো হয়েছে যে এখন থেকে কেউ যদি ২০০০ টাকার নিচে পেমেন্ট করে চেকের মাধ্যমে তাহলে জরিমান হিসেবে কেটে নেওয়া হবে ১০০ টাকা ৷
advertisement

এসবিআই কার্ডের ম্যানেজিং ডিরেক্টর বিজয় জাসুজা জানিয়েছেন, ‘সম্প্রতি প্রচুর সংখ্যক চেক ড্রপ বক্সে দেরিতে ফেলা হচ্ছে ৷ এর জেরে লেট চার্জ নিয়ে গ্রাহকদের সঙ্গে সমস্যা দেখা দিচ্ছে ৷ এই বিষয়টি খতিয়ে দেখা হয়েছে ৷ প্রতিমাসে ব্যাঙ্কের তরফে একই ভুল করা সম্ভব নয় ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’

লেট চার্জ নিয়ে এই সমস্যা এড়াতেই চেকের মারফতে যাতে গ্রাহকরা পেমেন্ট না করে তাই এই সিদ্ধান্ত ৷

advertisement

এসবিআই কার্ড একটি ফাইনান্স কোম্পানি ৷ ফলে চেক কালেক্ট ও ডিপোজিট করার জন্য আলাদা চার্জ দিতে হয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

জাসুজা জানিয়েছেন, ৯২ শতাংশ কার্ডহোল্ডার নন চেক মোডেই বিল মেটায় ৷ মাত্র ৮ শতাংশ চেকের মাধ্যমে বিল মেটায় ৷ তাদের মধ্যে আবার ৬ শতাংশের বেশি ২০০০ টাকার বেশি বিল ওপর থাকে ৷ চেকে জরিমানা ধার্য করার পাশাপাশি অনলাইনে পেমেন্ট করার জন্য ইনসেন্টিভ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
চেক মারফত পেমেন্ট করলে দিতে হবে জরিমানা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল