TRENDING:

Sabarimala Chief Priest: শবরীমালার সোনা 'চুরি' কাণ্ডে গ্রেফতার প্রধান পুরোহিত, এখনও পর্যন্ত ধৃত ১১

Last Updated:

Sabarimala Chief Priest: শবরীমালা সোনা 'চুরি' কাণ্ডে মন্দিরের প্রধান পুরোহিত কান্ডারারু রাজীবারুকে গ্রেফতার করল কেরালা হাই কোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শবরীমালা সোনা ‘চুরি’ কাণ্ডে মন্দিরের প্রধান পুরোহিত কান্ডারারু রাজীবারুকে গ্রেফতার করল কেরালা হাই কোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট।
প্রধান পুরোহিত কান্ডারারু রাজীবারু গ্রেফতার
প্রধান পুরোহিত কান্ডারারু রাজীবারু গ্রেফতার
advertisement

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, সোনা চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে শবরীমালা মন্দিরের প্রধান পুরোহিত কন্দরারু রাজীবরুকে। চুরির ঘটনায় তদন্ত করতে গঠন করা হয়েছিল বিশেষ তদন্তকারী দল বা সিট। মন্দির চত্বর থেকে মূল্যবান সোনার গয়না নিখোঁজ হওয়ার ঘটনার তদন্ত করতে গিয়েই এই পদক্ষেপ নেয় সিটের সদস্যরা।

আরও পড়ুন: বাংলায় প্রাথমিক-উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ চলছে, কত শিক্ষক এখনও টেট অনুত্তীর্ণ রয়েছেন? জানতে চাইল কেন্দ্র

advertisement

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এ দিন সকালের দিকে রাজীভারুকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিকেলে তাঁকে SIT-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ফের এক দফা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, সোনা চুরির মামলায় প্রধান অভিযুক্ত উন্নিকৃষ্ণন পট্টি এবং প্রাক্তন ত্রিবাঙ্কুর দেবস্বম বোর্ডের সভাপতি পদ্মকুমারের দেওয়া বিবৃতির ভিত্তিতে রাজীভারুকে গ্রেফতার করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার সামলে মাসিক ১০-১২ হাজার টাকা আয়! মহিলাদের সামনে উপার্জনের নয়া দিশা
আরও দেখুন

SIT-এর তদন্তে উঠে এসেছে, মামলায় প্রধান অভিযুক্ত উন্নিকৃষ্ণন পট্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রাজীভারুর। তিনি মন্দিরের দ্বারপালক ও শ্রীকোভিলের দরজার চৌকাঠের প্লেটগুলিতে সোনার প্রলেপ দেওয়ার সুপারিশ করেছিলেন। তদন্তের অংশ হিসেবে রাজীভারুকে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বেশ কিছু অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করা হয়।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Sabarimala Chief Priest: শবরীমালার সোনা 'চুরি' কাণ্ডে গ্রেফতার প্রধান পুরোহিত, এখনও পর্যন্ত ধৃত ১১
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল