TRENDING:

Mohan Bhagwat on Bangladeshi Hindus: '১.২৫ কোটি হিন্দু যদি সিদ্ধান্ত নেয়...', ভোটের আগে বাংলাদেশি হিন্দুদের পরামর্শ দিলেন সঙ্ঘপ্রধান ভগবৎ

Last Updated:

জনরোষের নামে সংখ্যালঘু হিন্দুদের উপরে সংগঠিত হামলা এবং হত্যার একাধিক ঘটনা বাংলাদেশে ঘটেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে সেদেশের সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভগবৎ৷ সঙ্ঘ প্রধানের দাবি, বাংলাদেশের হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকারের দাবিতে লড়াই চালিয়ে যায় তাহলে তারা সারা বিশ্বের হিন্দুদের থেকে সমর্থন পাবে৷
সঙ্ঘপ্রধান মোহন ভগবৎ৷ ছবি- পিটিআই
সঙ্ঘপ্রধান মোহন ভগবৎ৷ ছবি- পিটিআই
advertisement

মুম্বইয়ে আরএসএস একশো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভগবৎ বলেন, ‘বাংলাদেশে ১.২৫ কোটি হিন্দু বসবাস করেন৷ তাঁরা যদি মাটি কামড়ে পড়ে থেকে নিজেদের অধিকারের পক্ষে লড়াই চালিয়ে যায় তাহলে গোটা বিশ্বের হিন্দুরা তাঁদের পাশে থাকবে৷’

গত কয়েক মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের একাধিক ঘটনা সামনে এসেছে৷ বিশেষত সংখ্যালঘু হিন্দুদের উপরে একাধিক হামলা এবং হত্যার ঘটনা ঘটেছে৷ ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ৷

advertisement

তবে শুধু বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়েই নয়, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়েও মুখ খুলেছেন ভগবৎ৷ তাঁর দাবি, এর আগে কোনও কেন্দ্রীয় সরকারই দেশের জনবিন্যাসের চরিত্র বদল আটকাতে সচেষ্ট হয়নি৷ ভগবতের অভিযোগ, জন্ম নিয়ন্ত্রণ না করা এবং অনুপ্রবেশের কারণেই দেশের জনবিন্যাসের চরিত্রে বড়সড় বদল এসেছে৷

ভগবৎ বলেন, ‘এর আগে কোনও সরকারই দেশের জনবিন্যাসের চরিত্র বদলের বিষয়টি নিয়ে ভাবেনি৷ জন্ম নিয়ন্ত্রণ না করা এবং অনুপ্রবেশের সমস্যাই এর জন্য দায়ী৷ এখন অবশ্য সরকার এই বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে৷ ফলে তার সুফলও মিলবেই৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

তিনি আরও বলেন, ভারতকে এখন আর ভাঙা যাবে না৷ যারা ভারতকে ভাঙতে আসবে তারা নিজেরাই ভেঙে যাবে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mohan Bhagwat on Bangladeshi Hindus: '১.২৫ কোটি হিন্দু যদি সিদ্ধান্ত নেয়...', ভোটের আগে বাংলাদেশি হিন্দুদের পরামর্শ দিলেন সঙ্ঘপ্রধান ভগবৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল