TRENDING:

UPA আমলে সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা অতীতে প্রকাশ্যে আনা হল না কেন ? রাহুলকে খোঁচা রাজনাথের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইক ইস্যুতে কংগ্রেস-বিজেপি রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি দাবি করেছিলেন, ইউপিএ আমলে তিনবার সার্জিক্যাল স্ট্রাইক হয় ৷ সেই নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের তোপের মুখে পড়েন রাহুল ৷
advertisement

রবিবার সকালে সাংবাদিক সম্মেলনে রাজনাথ বলেন, ভারতীয় সেনার একটি সাফল্যের দিককে কেন অন্ধকারে ঢেকে রেখেছিল কংগ্রেস ? সেনার সাফল্যের কাহিনী প্রতিটি ভারতবাসীর জানার অধিকার রয়েছে ৷ আর যদি গোপনীয়তার বিষয়ই থাকে ৷ তাহলে এখন কেন প্রকাশ্যে আনছেন তিনি বিষয়টি ? সেই নিয়েই প্রশ্ন তুললেন রাজনাথ ৷

আরও পড়ুন: হনুমান মন্দিরের পুরোহিত করা হোক অনগ্রসর শ্রেণির মানুষকে ! যোগীকে আক্রমণ আজাদের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

গত শনিবার এক জনসভায় মনমোহন সিংয়ের আমলে ভারত ৩ বার সার্জিক্যাল স্ট্রাইক করেছিল বলে দাবি করেন কংগ্রেস সভাপতি। উদয়পুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'নরেন্দ্র মোদীর আমলে যেমন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, মনমোহন সিং-এর আমলে তেমন তিন বার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে । কিন্তু গোপনীয় মিশন হওয়ার কারণে সেই তথ্য প্রকাশ্যে আনা হয়নি ৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
UPA আমলে সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা অতীতে প্রকাশ্যে আনা হল না কেন ? রাহুলকে খোঁচা রাজনাথের