TRENDING:

রেল সুরক্ষায় সর্বাধিক জোর, বরাদ্দ হতে পারে প্রায় ১ লক্ষ কোটি টাকা

Last Updated:

রেল সুরক্ষায় সর্বাধিক বরাদ্দের সম্ভাবনা, বরাদ্দ হতে পারে প্রায় ১ লক্ষ কোটি টাকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এক দেশ, এক বাজেট ৷ আজ সংসদে বাজেট অধিবেশন ৷ দীর্ঘ ৯২ বছরের ঐতিহ্যের ইতি ঘটতে চলেছে ৷ এদিন মিশে যাচ্ছে রেল ও সাধারণ বাজেট ৷ ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিই পেশ করবেন রেল বাজেট৷ সাধারণ বাজেটেই ১২টি অনুচ্ছেদ বরাদ্দ করা হয়েছে রেল বাজেটের জন্য ৷ সংসদে সেই অংশই পড়বেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
advertisement

গত কয়েকমাস ধরে একাধিক রেল দুর্ঘটনার জেরে প্রশ্ন উঠেছে রেলের নিরাপত্তা নিয়ে ৷ তাই এবারের বাজেটে রেলের নিরাপত্তার উপর বিশেষ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷ রেল সুরক্ষায় সর্বাধিক বরাদ্দের সম্ভাবনা রয়েছে ৷ রেল সুরক্ষায় বিশেষ কমিটি হতে পারে  ৷ এক সংবাদমাধ্যমের দাবি, আগামী পাঁচ বছরের জন্য রেলের নিরাপত্তা খাতে বরাদ্দ করা হতে পারে প্রায় ১ লক্ষ কোটি টাকা৷ লাইন মেরামতি, আধুনিকীকরণে জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ দিল্লি-হাওড়া, মুম্বই-দিল্লি রুটে ট্রেনের গতি বৃদ্ধির ঘোষণার সম্ভাবনার পাশাপাশি আধুনিক কোচের ঘোষণা হতে পারে বাজেটে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

এর পাশাপাশি ব্যয় কমিয়ে আয় বৃদ্ধির দিকেও নজর থাকবে রেলের ৷ যাত্রীভাড়া বৃদ্ধির সম্ভাবনা কম ৷ তবে বাড়তে পারে পণ্য পরিবহণের খরচ ৷ এর আগে রেলমন্ত্রী সুরেশ প্রভু নিরাপত্তার জন্য প্রায় ১.১৯ লাখ কোটি টাকা বরাদ্দের আবেদন জানিয়েছিলেন৷ তাঁর সেই প্রত্যাশা বাজেটে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রেল সুরক্ষায় সর্বাধিক জোর, বরাদ্দ হতে পারে প্রায় ১ লক্ষ কোটি টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল